শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:৩৮

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:৩৮

ইবি আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

ইসমাইল হোসেন রাহাত, ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা-২০২২ চূড়ান্ত পর্ব সম্পন্ন হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) বিকাল ৪ ঘটিকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলানায়তনে এ পর্বের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়ে রাত ৮ ঘটিকায় শেষ হয়।

বিতর্ক প্রতিযোগিতাটি ভিন্ন দুইটি পর্বে বাংলা ও ইংরেজি মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। বাংলা মাধ্যম বিতর্কের বিষয়বস্তু ছিল ‘অর্থনৈতিক মন্দা মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ যথাযথ’। এ মাধ্যমের সরকারি পক্ষের প্রতিযোগী দল হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বিরোধী পক্ষ হিসেবে শেখ রাসেল হল অংশগ্রহণ করে।

ইংরেজি মাধ্যমের সরকারি পক্ষের প্রতিযোগিতায় ছিলেন শহীদ জিয়াউর রহমান হল ও বিরোধী পক্ষের প্রতিযোগিতা দল ছিল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। এ মাধ্যমের বিতর্কের বিষয়বস্তু ছিল ‘সরকার পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ যথাযথ’।

বাংলা মাধ্যমের বিজয়ী হয়েছে শেখ রাসেল হল ইংরেজি মাধ্যমের বিজয়ী হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। বাংলা মাধ্যমের সেরা বক্তা নাজমুস সাকিব ও ইংরেজি মাধ্যমের সেরা বক্তা নির্বাচিত হয়েছে মোঃ সাদিকুর রহমান।

আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা-২০২২ আয়োজনটি করেন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিল। এছাড়া সার্বিক সহযোগিতায় ছিল ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিংয়ের সোসাইটি মডারেটর অধ্যাপক ড. মামুনুর রহমান।

 

আর.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ