শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:৪৩

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:৪৩

রূপসায় রাস্তা সংস্কারের অভাবে সীমাহীন দুর্ভোগ- গৃহবন্দী কয়েক হাজার মানুষ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

ফরহাদ মোল্লা, খুলনা প্রতিনিধি:

রূপসায় নৈহাটি ইউনিয়নে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়ক হতে সিগমা সী-ফুডের পাশ দিয়ে বাগমারা দক্ষিণ পাড়া শাহজাহান হাজীর মৎস্য ঘের পর্যন্ত মদনার খালের পাশ ঘেঁষে ১৪ ফুট প্রশস্ত প্রায় ৯ শত ফুট দৈর্ঘ্য রাস্তাটি সংস্কারের অভাবে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর।

ঐ এলাকায় প্রায় ৫ হাজার লোকের বসবাস। বর্ষা মৌসুম এবং জোয়ারের পানিতে বছরের অধিক সময় গৃহবন্দী থাকতে হয় শতশত পরিবারের শিশু, বয়স্ক নারী-পুরুষ সহ হাজার হাজার লোকের। বর্তমান যুগে রাস্তা সংস্কারের অভাবে এরকম দুর্ভোগ পোহাতে হয় যা অকল্পনীয়।

ভুক্তভোগীদের দাবি জনপ্রতিনিধিরা দীর্ঘদিন ধরে তাদের আশ্বস্ত করলেও রাস্তা সংস্কারে নেননি কোন পদক্ষেপ। সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির কাছে রাস্তা সংস্কারের দাবিতে গিয়ে ফলাফল না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন শতাধিক পরিবারের লোকজন।

এলাকায় বসবাসকারী জনসংখ্যার ভেতরে স্কুল, কলেজ ও মাদ্রাসা গামী ছাত্র-ছাত্রীদের সংখ্যা আছে প্রায় ৫ শতাধিক। চলাচলের উপযোগি রাস্তা না থাকায় এ সকল ছাত্র-ছাত্রীদের সীমাহীন দুর্ভোগের কবলে পড়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়। এমনকি শিক্ষা উপকরণ নিয়ে পানিতে সাঁতরিয়ে চলাচল করতে হয়। শিশু ছাত্ররা পানিতে তলিয়ে যাওয়ার ঘটনাও আছে অনেক। গর্ভবতী মহিলা ও অসুস্থদের চিকিৎসা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক বিড়ম্বনায় পড়তে হয়। মৃত ব্যক্তির সৎকার করতে গিয়ে ঘাম ঝরাতে হয় এ এলাকার অধিবাসীদের।

এলাকার জনগণের জীবনযাত্রার মান অনুন্নত হওয়ায় অসংখ্য কাঁচা বাথরুম রয়েছে। সেগুলো পানিতে তলিয়ে দুর্গন্ধ ও জীবাণু প্রবাহিত হওয়ার অনেক কারণ রয়েছে। যার কারণে ডায়রিয়াসহ চুলকানি- পাঁচরা এদের লেগেই থাকে।

ভুক্তভোগী মৃত হানিফ হাওলাদারের ছেলে মোঃ খোকন হাওলাদার বলেন- রাস্তাটির এমন দুরাবস্থা থাকায় কেউ মারা গেলে বা অসুস্থ হলে পানিতে ভাসিয়ে নিয়ে যেতে হয়।

আক্ষেপ করে বাইতুর মামুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আরিফুল ইসলাম বলেন- রাস্তাটির সংস্কারের অভাবে সবসময় পানিতে তলিয়ে থাকে ও কাঁদা হয়ে থাকায় মুসল্লিরা নামাজ পড়তে মসজিদে যেতে পারে না। অনেক সময় ইমাম হয়ে আমি একাই নামাজ আদায় করি। পাশাপাশি স্কুল- মাদ্রাসার ছেলেমেয়েরা বইয়ের ব্যাগ নিয়ে স্কুল ড্রেস পড়ে শিক্ষা প্রতিষ্ঠানে রওনা হলে মাঝে মাঝে আছাড় খেয়ে পড়ে যায়। তখন তারা ভিঁজে গিয়ে আর স্কুলে যেতে পারে না।

ঐ সময় খুলনা পাইনিয়ার কলেজের ছাত্রী তামান্না বলেন- এই পথ দিয়ে যাওয়া আসায় শুধু আমার না, সবারই অসুবিধার সম্মুখীন হতে হয়। এখানে কেউ অসুস্থ হলে, গর্ভবতী নারীদের নিয়ে চিকিৎসকের কাছে যেতে অনেক অসুবিধা হয়। অনেক সময় আমাদের ভেঁজা জামাকাপড় ও স্যান্ডেল নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়। আমরা দ্রুত এ সমস্যার সমাধান চাই।

নিউজ এর তথ্য অনুসন্ধান করতে সরেজমিনে গেলে নার্সারিতে পড়া শিশু আব্দুল্লাহ কাছে এসে ভাঙ্গা ভাঙ্গা গলায় বলে এই রাস্তা দিয়ে যেতে আমাদের অনেক কষ্ট হয়। আমাদের বই খাতা ভিঁজে যায়। আমরা যেন স্কুলে যেতে পারিনা। সেজন্য এই রাস্তাটি ভালো করে দেবেন।

স্থানীয় দন্ত চিকিৎসক ইমাম হোসেন বলেন- এই রাস্তাটা নিয়ে আমরা যারা এই এলাকায় বসবাস করছি তারা খুবই দুর্ভোগ পোহাচ্ছি। স্থানীয় জনপ্রতিনিধি মেম্বার, মহিলা মেম্বার উনারা নির্বাচনের সময় এই এলাকায় এসে রাস্তার দুরবস্থা দেখে আমাদেরকে অনেক আশ্বস্ত করেছিলেন। এখন কোন খোঁজ খবর নেন না। তারা আমাদেরকে নূন্যতম মানুষ মনে করেন না। এ রাস্তার ব্যাপারে একাধিকবার যোগাযোগ করলেও আমাদের দুরাবস্থা নিরসনে তারা কোন পদক্ষেপ নেননি।

রাস্তাটির অবস্থা সম্পর্কে স্থানীয় ইউপি সদস্য মোঃ ইলিয়াছুর শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন- আমার হাতেই প্রথম এই রাস্তাটি তৈরি হয়েছিল। একজন ইউপি সদস্য পরিষদ থেকে যে টাকা বরাদ্দ পায় তা দিয়ে এই রাস্তার কাজ করা সম্ভব না। রাস্তাটি মেরামত করতে প্রায় ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা খরচ হবে। তাই উপজেলা থেকে ইঞ্জিনিয়ার এনে মাফঝোপ কমপ্লিট করে স্থানীয় সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর দপ্তরে পাঠিয়েছি। আশা করছি অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আর.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ