শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:৫৮

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:৫৮

উলিপুরে মামলা করার ৩ ঘন্টার ব্যবধানে দুই দস্যুতাকারী গ্রেফতার

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

মোকলেছুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে মামলার ৩ ঘন্টার মধ্যে মোঃ আকাশ মিয়া(১৯) ও বিপ্লব মিয়া (২০) নামের দুই দস্যুতাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের চৌমহনী বাজারের পশ্চিম পার্শ্বে “ছ” মিল সংলগ্ন ব্যবসায়ী আক্কাছ আলীর ভাংড়ীর দোকানে গত ১০ নভেম্বর গভীর রাতে অজ্ঞাত নামীয় ২জন ব্যক্তি এসে দোকানে থাকা আক্কাছ আলীর পুত্র মোঃ নাজমুল হুদা (১৪)কে ডেকে দোকানের ভিতরে জোরপূর্বক প্রবেশ করে। এবং বাহিরে আরো অজ্ঞাতনামীয় ২ জন ব্যক্তি দাড়িয়ে থাকে।

তারা অতর্কিতভাবে নাজমুলকে মারধর করে দোকানের ক্যাশ বাক্সে থাকা ৩০ হাজার টাকা নিয়ে নাজমুলকে হাত-পা বেধে দোকানে রাখে। দোকান থেকে দস্যুতাকারীরা দ্রুত চলে যাওয়ার সময়
তাদের একটি মোবাইল ও একজোড়া সেন্ডেল জুতা ফেলে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় রোববার(১৩ নভেম্বর) রাতে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই দস্যুতাকারীকে গ্রেফতার করেন।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ রুহুল আমীন জানান, অভিযুক্তদের ফেলে আসা মোবাইল ফোনের সুত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা গ্রামের মুকুল মিয়ার পুত্র মোঃ আকাশ মিয়া(১৯) ও মৃত রমজান আলীর পুত্র বিপ্লব মিয়া (২০) নামের দুই দস্যুতাকারীকে নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, আটক দুই আসামী বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন। আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

আর.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ