শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:৫৪

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:৫৪

দুর্ভিক্ষ মোকাবেলায় দেবিদ্বারে ক্ষেতমজুর সমিতির ১০ দফা দাবি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

 

আহাদ আবদুল্লাহ, দেবিদ্বার প্রতিনিধি:

শনিবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় দেবিদ্বার নিউমার্কেট ‘স্বাধীনতা চত্তর’র সামনে প্রধানমন্ত্রীর আগাম দুর্ভিক্ষের ঘোষণার প্রেক্ষিতে ভূমিহীন, ক্ষেতমজুর ও শ্রমজীবী মানুষের খাদ্য, কর্ম, স্বাস্থ্যের নিরাপত্তাসহ ১০ দফা দাবী বাস্তবায়নে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি দেবিদ্বার উপজেলা।

ক্ষেতমজুর নেতা আবুল কাসেমের সভাপতিত্বে এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দেবিদ্বার উপজেলা কমিটির সভাপতি কমরেড আব্দুল ওয়াদুদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কমরেড পরেশ কর।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কুমিল্লা জেলা কমিটির সাধারন সম্পাদক এডভোকেট কমরেড অশোক জয় দেব, সম্পাদক মন্ডলির সদস্য কমরেড সুধাংসু কুমার নন্দী, বাংলাদেশ যুব ইউনিয়ন কুমিল্লা জেলা কমিটির সভাপতি একেএম মিজানুর রহমান কাউছার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতি দেবিদ্বার উপজেলা কমিটির সভাপতি মোখলেসুর রহমানসহ প্রমূখ নেতৃবৃন্দ।

বক্তারা প্রধানমন্ত্রীর আগাম দুর্ভিক্ষের ঘোষণার প্রেক্ষিতে সরকারের করণীয় সম্পর্কে বলেন- জান-মালের নিরাপত্তায় সরকারকে অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এনে দাম কমাতে, পল্লী রেশনিং ব্যবস্থা চালু, সরকারি বরাদ্ধে দুর্নীতি মুক্ত করা, ১০০ দিনের কর্মসূচী পুন:রায় চালু, দুর্ভিক্ষ মোকাবেলায় ইউনিয়নে ইউনিয়নে খাদ্যগুদাম তৈরী ও মজুত করা, স্কিম চালু, দিনমজুদের কাজের মজুরি নিশ্চিত করা, গ্রামীন মজুরদের জন্য পেনশন স্কিম চালু, নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন প্রদান, গ্রামীণ মজুরদের জন্য বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করাসহ ১০ দফা দাবী বাস্তবায়নের জোর দাবী জানানো হয়।

মানববন্ধন ও সমাবেশ শেষে ক্ষেতমজুরদের ১০ দফা বাস্তবায়নের দাবীতে একটি বিক্ষোব মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

 

আর.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ