বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ রমজান, ১৪৪৭ হিজরি | ২০ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৪৯

বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ রমজান, ১৪৪৭ হিজরি | ২০ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৪৯

মোবাইল ডাটার একটা ফিক্সড রেট থাকতে হবে : মোস্তাফা জব্বার

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২২ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৫ অপরাহ্ণ
  • রাত ১৯:১৮ অপরাহ্ণ
  • ভোর ৬:২০ পূর্বাহ্ণ

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, মোবাইল ইন্টারনেট প্যাকেজের রেট গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, বর্তমানে যে প্যাকেজ রেট, তা গ্রহণযোগ্য নয়। মোবাইল ডাটার একটা ফিক্সড রেট থাকতে হবে।

রোববার (৬ নভেম্বর) রাজধানীর বিটিআরসির প্রধান সম্মেলন কক্ষে মোবাইল অপারেটরদের সেবার মান (কোয়ালিটি অব সার্ভিস) পরিবীক্ষণে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) অত্যাধুনিক বেঞ্চমার্কিং সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গ্রাহকের যে চাহিদা তা অপারেটররা পূরণ করতে পারে না। তার কারণ হচ্ছে, ২০১৮ সালের স্পেকট্রাম এবং ২০২২ সালের স্পেকট্রাম এখনো রোল আউট করতে পারেনি। এ কারণে গ্রাহকসেবা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। আমরা অপারেটরদের চাপের মধ্যে রেখেছি। তারা অন্য সময় এমন চাপের মধ্যে পড়েনি।

মোস্তাফা জব্বার আরও বলেন, ডাটা প্যাকেজ রেট সমাধান করলে অন্তত ১০টি প্রশ্নের উত্তর এড়ানো যাবে। বিটিআরসিকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের গ্রাহকের সন্তুষ্টি অর্জন করতে হবে।

বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় অসহায়, হতদরিদ্র ও সাধারণ মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। তুরাগ থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মো. চাঁন মিয়া বেপারী।

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২২ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৫ অপরাহ্ণ
  • রাত ১৯:১৮ অপরাহ্ণ
  • ভোর ৬:২০ পূর্বাহ্ণ