শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:২১

শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:২১

নড়াইলে গৃহবধূকে গলা কেটে ও পুড়িয়ে হত্যা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

আলম গাজী:

নড়াইল সদরের সড়াতলা গ্রামে গৃহবধূ আছিয়া বেগমকে (২২) গলা কেটে ও পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আছিয়া ওই গ্রামের রনি শেখের (২৬) স্ত্রী। ঘটনার পর স্বামী রনি পালিয়ে গেছেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, প্রায় চার বছর আগে নড়াইলের সড়াতলা গ্রামের রনি শেখের সঙ্গে একই গ্রামের এখলাছ শিকদারের মেয়ে আছিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য কলহ শুরু হয়। রনির সঙ্গে অন্য মেয়ের পরকীয়ার কারণে তাদের প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকত। এর জের ধরে শুক্রবার দুপুর ১২টার দিকে ঘরের মধ্যে আছিয়াকে গলা কেটে হত্যা করে আগুন দিয়ে স্বামী রনি পালিয়ে যায় বলে নিহতের বাবার বাড়ির লোকজন অভিযোগ করেন।

প্রতিবেশিরা জানালা দিয়ে আগুন দেখে চিৎকার করেন এবং আগুন নেভাতে এগিয়ে আসেন। আগুনে আছিয়ার শরীর পুড়ে গেছে। এছাড়া ঘরের অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়েছে। ছেলেকে নিয়ে এ বাড়িতে শুধু তারাই (রনি-আছিয়া) থাকতেন। ঘটনার সময় তাদের শিশুপুত্র বাইরে ছিল।

নড়াইল সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দাম্পত্য কলহের কারণে রনি তার স্ত্রীকে পরিকল্পিতভাবে গলা কেটে ও পুড়িয়ে হত্যা করেছে। রনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নড়াইল সদর হাসপাতালে আছিয়ার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ