সোমবার | ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ রমজান, ১৪৪৭ হিজরি | ১৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১২:৪৫

সোমবার | ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ রমজান, ১৪৪৭ হিজরি | ১৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১২:৪৫

ইবিতে আবৃত্তি আবৃত্তি’র আয়োজনে ‘সম্প্রীতির সংগ্রামে আমরা’ অনুষ্ঠিত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২২ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৫ অপরাহ্ণ
  • রাত ১৯:১৮ অপরাহ্ণ
  • ভোর ৬:২০ পূর্বাহ্ণ

 

ইসমাইল হোসেন রাহাত, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংগঠন আবৃত্তি আবৃত্তি’র আয়োজনে বুধবার (০২ নভেম্বর) সকাল ১১.১৫ মিনিটে ডায়না চত্বরে ‘সম্প্রতির সংগ্রামে আমরা’ অনুষ্ঠিত হয়।

জানা যায়, অসাম্প্রদায়িক চেতনা বিনির্মানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ -এর একটি আন্দোলন ‘সম্প্রীতির সংগ্রামে আমরা’।

সংগঠনটির সভাপতি নাঈমা পারভীন নীলার সভাপতিত্বে এবং নওশীন পর্নীনি সুম্মার সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিঞা মোঃ রাশিদুজ্জামান, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন, ইবি প্রেসক্লাবের সভাপতি আবু হুরায়রা, আবৃত্তি আবৃত্তি’র সাবেক সভাপতি নুরুল্লাহ মেহেদী এবং সংগঠনটির সাধারণ সম্পাদক হায়াতে জান্নাত প্রমুখ।

পবিত্র কুরআন তেলাওয়াত, পবিত্র গীতা এবং পবিত্র বাইবেল পাঠ করে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশনা করেন নাঈমা পারভীন নীলা, হায়াতে জান্নাত, তানজিমা সিকদার, আবদিম মুনিব, ফারহানা ইবাদ, সূচনা ত্রিপুরা, সুরাইয়া ইয়াসমিন, আবদুল মাজেদ সাগর, তাসফিয়া ও জান্নাতুল ফারজানা।

সংগঠনটির সাবেক সভাপতি নুরুল্লাহ মেহেদী বলেন, সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষার্থে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ -এর একটি আন্দোলন ‘সম্প্রতির সংগ্রামে আমরা’ সারাদেশে পালিত হচ্ছে। অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে আজকে আমাদের এই আয়োজন।

সংগঠনটির সাধারণ সম্পাদক হায়াতে জান্নাত বলেন: আমরা বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের অন্তর্ভুক্ত সংগঠন। সাম্প্রদায়িকতা দূর করে অসাম্প্রদায়িক চেতনা বিনির্মানে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ -এর আন্দোলন ‘সম্প্রীতির সংগ্রামে আমরা’ দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে। আজ মানুষ নিজেদের পরিচয় ভুলে গিয়ে সাম্প্রদায়িকতার আশ্রয় নিয়ে বিচ্ছিন্ন ঘটনা ঘটায়, যেটা আমাদেরকে আশাহত করেছে। আমাদের বড়ো পরিচয় হলো মানুষ ও বাঙালী। প্রত্যেকেরই উচিত তার তার ধর্ম পালন করা, অন্যের ধর্ম পালনে হস্তক্ষেপ নাকরা। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে অসাম্প্রদায়িক চিন্তাচেতনার উন্মেষ ঘটাতে আমাদের এই আয়োজন।

উল্লেখ্য, ২০০৩ সালের ১৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে একটি সাংস্কৃতিক সংগঠন হিসেবে ‘আবৃত্তি, আবৃত্তি’ আত্মপ্রকাশ করে। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের অন্তর্ভুক্ত সংগঠন হিসেবে সংগঠনটি কাজ করে আসছে।

 

আর.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনায় কিশোর গ্যাং লিডার হামজা বিল্লাহসহ ৮জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পুলিশ জানায়, শনিবার গভীর রাতে উত্তরার ১১ নম্বর সেক্টর এলাকায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২২ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৫ অপরাহ্ণ
  • রাত ১৯:১৮ অপরাহ্ণ
  • ভোর ৬:২০ পূর্বাহ্ণ