শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:৩২

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:৩২

ইসলামী তাহজীব তামাদ্দুন ধ্বংসের চক্রান্ত চলছে: অধ্যক্ষ ইউনুছ আহমাদ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

শিক্ষা সিলেবাস থেকে ইসলামী শিক্ষা এবং ইসলামী তাহজীব তামাদ্দুন ধ্বংসের চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

তিনি বলেন, সরকারের পৃষ্ঠপোষকতায় দেশে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার সকল আয়োজন সম্পন্ন। সরকারের এহেন কর্মকাণ্ডের প্রতিবাদে এবং সিলেবাসে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী ১০ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘গণমিছিল ও স্মারকলিপি পেশ’ কর্মসূচি ঘোষণা করেছে। সেদিন সকাল ১০টায় বায়তুল মোকাররম উত্তর গেইটে জমায়েত শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে মিছিল শুরু হবে।

আজ এক বিবৃতিতে মহাসচিব বলেন, ভারতের প্রেসক্রিপশনে দেশে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার লক্ষে সিলেবাস থেকে ইসলামী শিক্ষাকে সংকোচন করা হয়েছে। মাদরাসা সিলেবাসেও হিন্দুত্ববাদী শিক্ষা সংযোজন করা হয়েছে। শিক্ষা সিলেবাসে বিরানব্বই ভাগ মুসলমানের চিন্তা-চেতনাবিরোধী এমন সংযোজন কার স্বার্থে? শিক্ষানীতির মাধ্যমে দেশের সংস্কৃতি এবং তাহজীব-তামাদ্দুন প্রকাশ পায়। বর্তমান শিক্ষামন্ত্রী ভারতের আদলে সিলেবাস তৈরি করতে গিয়ে, সিলেবাস থেকে ইসলামী শিক্ষাকে গুরুত্বহীন করে দিয়েছেন। সিলেবাসে আছে; কিন্তু পাবলিক পরীক্ষায় ‘ইসলাম শিক্ষা পরীক্ষা’ রাখা হবে না!

তিনি বলেন, দেশের শিক্ষা-সংস্কৃতিতে ভারতীয় আগ্রাসন ভয়াবহ রূপ ধারণ করেছে। ইসলামবিদ্বেষী এবং অপসংস্কৃতির চেতনাধারীরা এদেশের শিক্ষাব্যবস্থায় মানুষের ঈমান-আকিদা, কৃষ্টি-কালচার, ইতিহাস-ঐতিহ্য এবং ধর্মীয় চেতনা উঠিয়ে দিতে চায়। মোদি অনুসারী সেই নাস্তিক্যবাদীরা প্রশাসনে থেকে ইসলামী চিন্তা-চেতনার বদলে শিক্ষা-সংস্কৃতিতে সুকৌশলে অপসংস্কৃতি ঢুকিয়ে দিচ্ছে। এসব ষড়যন্ত্র রুঁখে দেয়া হবে, ইনশাআল্লাহ।

এন.এইচ/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ