শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:৪২

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:৪২

মন্ত্রীত্বের অফার পেয়েছি, এরশাদও দিয়েছে-খালেদা জিয়াও দিয়েছে -এমপি বাহার

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

রবিউল আলম; কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আন্দোলন করেন সমস্যা নাই-কিন্তু গণতান্ত্রিকভাবে করেন। রাতের অন্ধকারে আমাদের মুনাফিকদেরও নিয়ে যান তাতেও কোন সমস্যা নাই। কিন্তু কুমিল্লার একটা মানুষের উপর যদি আঘাত আনেন অস্তিত্ব বিলীন করে দিবো। শান্তির কুমিল্লায় কাউকে মাস্তানি করতে দেওয়া হবে না, অশান্তি করতে দেওয়া হবে না।

রবিবার (৩০ অক্টোবর) দুপুরে  কুমিল্লা টাউন হল মাঠে আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন এমপি বাহার।

এমপি বাহার বলেন, ২০১৩/১৪ সাল থেকে শুরু করেছিলেন আপনারা, আমরা এই টাউন হল থেকেই ঘোষণা দিয়েছিলাম রাজপথে থাকবে আ ক ম বাহাউদ্দিন বাহার। রাজপথে ছিলাম। আগামীতেও থাকবো ইনশাল্লাহ। আগামীতে জননেত্রী শেখ হাসিনাই ক্ষমতায় আসবেন ইনশাল্লাহ।
তিনি আরো বলেন, ৫ তারিখ কুমিল্লায় আরেকটি সম্মেলন হবে কেউ দখল করতে আসবেন না দয়া করে। আওয়ামীলীগের কর্মীরা আওয়ামীলীগই করে, কেউ দখল করে না। ২৩ বছর আমার নাম লেখেনি দল। মন্ত্রীত্বের অফার পেয়েছি, এরশাদও দিয়েছে-খালেদা জিয়াও দিয়েছে, নেই নাই। এই আওয়ামীলীগের নেতাকর্মীদের জন্য। আওয়ামীলীগের নেতা কর্মীদের সবচেয়ে বড় প্রাপ্তি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমাদের প্রাপ্তি শেখ হাসিনা। তিনি কখন আমার নাম লিখেছেন, কখন লিখেন নি -আমি এটা উপলব্ধি করিনি। শেখ হাসিনা বলেছেন, অবরোধ। হাইওয়ে অবরোধ। আ ক ম বাহাউদ্দিন বাহার বহিষ্কৃত নেতা, কিন্তু শেখ হাসিনার নির্দেশে হাইওয়ে অবরোধ করেছি। টানা ১৬ দিন। আবার যখন ১৫/১৬ সালে আমাদের নেত্রী শেখ হাসিনাকে ঠেকিয়ে দেয়ার জন্য যারা হাইওয়ে অবরোধ করেছে- হাইওয়ে পুলিশ সুপারের সাথে কথা বলে- যান চলাচল স্বাভাবিক রেখেছিলাম।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর। বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্যে করে ইঞ্জিনিয়ার আব্দুস সবুর বলেন, কুমিল্লায় এসে দেখে যান সম্মেলন কাকে বলে, আওয়ামী লীগের নেতা কর্মীরা কতোটা ঐক্যবদ্ধ।

তিনি বলেন, সম্মেলন মানে সংগঠনকে ঐক্যবদ্ধ করা, গতিশীল করা। শুধু কুমিল্লা নয় সারাদেশেই আওয়ামী লীগ নেতা কর্মীরা ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের ইতিহাস আন্দোলন-সংগ্রাম, স্বাধীনতার ইতিহাস। উন্নয়নের ইতিহাস। আর শেখ হাসিনা হলেন উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনা আমাদের সক্ষমতার পরিচয়। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের মানুষ শান্তিতে থাকে।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, জেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মফিজুর রহমান বাবলু, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রুহুল আমিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাশার, সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাভেল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল।

সম্মেলনে অধ্যাপক কাজী আবুল বাশারকে সভাপতি এবং তারিকুর রহমান জুয়েলকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

আর.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ