সোমবার | ৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৪০

সোমবার | ৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৪০

ধানসিঁড়ি নদী সংকুচিত করার বিরুদ্ধে হাইকোর্টে রিট

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ

মোহাম্মদ ইব্রাহিম খলিল, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির ধানসিঁড়ি নদীর প্রস্থ কমিয়ে খনন করায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং ৩০ দিনের মধ্যে অবৈধ দখলদারদের তালিকা তৈরি করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট । এক রিট পিটিশনের শুনানী শেষে আজ রবিবার হাইকোর্ট এ আদেশ দেন ।

কবি জীবানানন্দ দাশের লিখিত কবিতার বিষয়বস্তুর অস্তিত্ব মুছে ফেলতে ধানসিঁড়ি নদীর মূল প্রস্থ কমিয়ে ছোট এবং নালার মত করে নদী খননের বিষয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে গত ২৫ অক্টোবর হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ।

শুনানী শেষে আজ রোববার বিচারপতি মোঃ আশরাফুল ইসলাম এবং বিচারপতি মোঃ সোহরাওয়ারদী সমন্বয়ে গঠিত বেঞ্চ চার সপ্তাহের রুল জারি করেন। একই সাথে হাইকোর্ট ধানসিড়ি নদী দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণে প্রশাসনিক নিস্ক্রিয়তাকে কেন বেআইনী ঘোষণা করা হবে না এবং অবৈধ দখলকারীদের উচ্ছেদের নির্দেশ কেন দেয়া হবে না এবং প্রকৃত সীমানা অনুসারে ধানসিড়ি নদী খননের কেন নির্দেশ দেয়া হবেনা তা জানাতে পরিবেশ, পানি উন্নয়ন, স্থানীয় সরকার সচিব, ডিজি পরিবেশ ও পানি উন্নয়ন বোর্ড, ঝালকাঠির জেলা প্রশাসক, পুলিশ সুপার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, এসি ল্যান্ড ও ওসি রাজাপুরকে নির্দেশ দেন ।

শুনানীতে অংশ নিয়ে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) এর প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ বলেন, স্থানীয় প্রশাসনের চোখের সামনে ধানসিঁড়ি নদী নিয়ে লেখা কবিতার মমার্থ মুছে ফেলার সকল কার্যক্রম চললেও প্রশাসন চোখ বুজে দখলদারদের অবৈধ কাজটি করতে দিয়েছে। শুধু তাই নয়, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ধানসিঁড়ি নদীর মূল প্রশস্ততা অনেক কমিয়ে খননের ব্যবস্থা করে অবৈধ দখলকারীদের সুযোগ করে দিয়েছে যা আইন ও সরকারি নিয়ম কানুনের পরিপন্থি । ভবিষ্যতে অন্যান্য খাল নদী রক্ষার প্রয়োজনে এ ধরনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ আবশ্যক । তাদের এ কর্মকান্ড পরিবেশ সংরক্ষণ আইন, জলাধার সংরক্ষণ আইন, সংবিধান এবং সরকারি সিদ্ধান্ত নীতির পরিপন্থি ।

শুনানী শেষে আদালত রুল জারির পাশাপাশি নিম্নক্ত নির্দেশনা প্রদান করেন-

১. ঝালকাঠির রাজাপুর উপজেলার ধানসিড়ি নদীতে আর যাতে কোন মাটি ভরাট, বাধ নির্মান, নির্মান কাজ না হয় তা বিবাদীদের নিশ্চিত করতে হবে ।

২. আগামী ৩০ দিনের মধ্যে ধানসিড়ি নদীর সিএস, আর এস অনুসারে সীমানার জরিপ এবং অবৈধ দখলদারদের নামের তালিকা আদালতে দাখিল করতে হবে ।

৩. ঝালকাঠির জেলা প্রশাসককে ধানসিড়ি নদীর সংক্ষিপ্ত আকারে খনন এর নির্দেশদানকারী ব্যক্তিগণের বিষয় তদন্ত করে চিহ্নিত করতে হবে এবং পনি সম্পদ মন্ত্রনালয়ের সচিব ও ডিজিকে উক্ত নির্দেশদানকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে ।

 

গত ২৫ অক্টোবর এইচআরপিবির পক্ষে রীটটি দায়ের করেন এডভোকেট মোঃ ছারওয়ার আহাদ চৌধুরী এবং রিপণ বারৈ ।

এস.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ