শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১:১৮

শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১:১৮

ইবিতে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সেমিনার অনুষ্ঠিত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

 

ইসমাইল হোসেন রাহাত, ইবি সংবাদদাতা:

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সভাপতি সাইফুল্লাহ বিন নামরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালেহ আহমদের সঞ্চালনায় ‘সভ্যতা বিনির্মানে রাসুল সাঃ এর অবদান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন এসএফসি ইয়ামি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনজুরুল করিম মহসিন।

প্রধান অতিথি মনজুরুল করিম মহসিন বলেন, বিশ্বনবী মুহাম্মাদ সাঃ অধিকার হারা, নির্যাতিত ও নিপীড়িত নর-নারীর ত্রাণকর্তা হিসেবে বিশ্বভূবনের রহমত হয়ে আবির্ভূত হয়েছেন। সভ্যতা বিনির্মানে রাসুল সাঃ এর অবদান ছিলো অনস্বীকার্য ও অনুসরণীয়।

তিনি আরো বলেন, রাসুল সাঃ এর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে ১৯৮০ সালের ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া নামে একটি শিক্ষার্থী বান্ধব ছাত্র সংগঠন গঠন করা হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকে যামানার মুজাদ্দিদ হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহঃ) এর পৃষ্ঠপোষকতায় পরিচালিত এ সংগঠন বাংলাদেশের বিশিষ্ট উলামায়ে কিরাম, পীর মাশায়িখ ও ইসলামী চিন্তাবিদগণের দিক নির্দেশনায় বাস্তবমুখী কর্মসূচী ও সুচারু কর্মতৎপরতা নিয়ে সবসময় অগ্রসর হচ্ছে।

অনুষ্ঠনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রেদ্বওয়ানুল হক শিমুল ও ইবি শাখার সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ খাইরুল ইসলাম এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।

 

আর.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ