বুধবার | ৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ রমজান, ১৪৪৭ হিজরি | ১৯ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৬:০০

বুধবার | ৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ রমজান, ১৪৪৭ হিজরি | ১৯ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৬:০০

ডেমরায় বিদেশি মদসহ মাদক বিক্রেতা গ্রেফতার

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২২ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৫ অপরাহ্ণ
  • রাত ১৯:১৮ অপরাহ্ণ
  • ভোর ৬:২০ পূর্বাহ্ণ

দ্বীন ইসলাম, ডেমরা (ঢাকা) : রাজধানীর ডেমরায় পুলিশের অভিযানে মো. সুমন হোসেন (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তল্লাশি করে তার কাছ থেকে ২ টি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়। বুধবার বেলা ১১টার দিকে তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শুকুরশী এলাকার আলী রুলিং মিল সংলগ্ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

সুমন ডেমরা থানার শুকুরশী এলাকার গিয়াস উদ্দিনর বাড়ির ভাড়াটিয়া এবং বরিশাল মুলাদী থানার চরলক্ষীপুর গ্রামের আলিছ শরীফের ছেলে।

এ বিষয়ে মঙ্গলবার রাতেই ডেমরা থানায় গ্রেফতার সুমনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অসৎ উদ্দেশ্যে লাইসেন্সবিহীন অবৈধ বিদেশি মদ নিজ হেফাজতে রেখে বিক্রি করার অপরাধে মামলা করা হয়েছে।

ডেমরা থানার ওসি (তদন্ত) মো. ফারুক মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডেমরা ফাঁড়ির পুলিশ।

সে দীর্ঘ সময় ধরে আইনের চোখকে ফাঁকি দিয়ে শুকুরশী ও ডেমরার বিভিন্ন এলাকায় মদ,বিয়ার ও অন্যান্য মাদক সরবরাহ ও বিক্রি করে আসছিল বলে তার নামে অভিযোগ রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় অসহায়, হতদরিদ্র ও সাধারণ মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। তুরাগ থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মো. চাঁন মিয়া বেপারী।

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২২ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৫ অপরাহ্ণ
  • রাত ১৯:১৮ অপরাহ্ণ
  • ভোর ৬:২০ পূর্বাহ্ণ