শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:০২

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:০২

বোরকা পরলেই লাখ টাকা জরিমানা, নতুন আইন সুইজারল্যান্ডে

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

বোরকা কিংবা মুখ ঢাকা পোশাক পরে প্রকাশ্যে এবং জনসম্মুখে যাওয়ার ওপর গত বছর নিষেধাজ্ঞা দিয়েছিল সুইজারল্যান্ড। নিষেধাজ্ঞা অমান্য করলেই গুণতে হবে জরিমানা, নতুন করে এমন সিদ্ধান্তের খসড়া পার্লামেন্টে পাঠিয়েছে সুইস সরকার। খবর আল জাজিরার।

গত বুধবার (১২ অক্টোবর) পার্লামেন্টে এই আইনের খসড়া জমা দেওয়া হয়েছে। আইন প্রস্তাবে বলা হয়েছে, যদি কেউ মুখ ঢাকা আইন ‘বোরকা নিষিদ্ধ’ ভঙ্গ করে তাহলে তাকে ১ হাজার ডলার জরিমানা করা হবে, যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ টাকার সমপরিমাণ।

এর আগে, গত বছর জননিরাপত্তা নিশ্চিতে প্রকাশ্যে এবং জনসমাগমপূর্ণ স্থানে মুখ ঢাকা বোরকা নিষিদ্ধ করেছিল সুইস সরকার। সেই নিষেধাজ্ঞাকে আরও পোক্ত করতেই এবার নতুন আইনে জরিমানার বিধান প্রস্তাব করা হচ্ছে।

এক বিবৃতিতে জানানো হয়, জননিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য মুখ ঢাকার বিষয়টি নিষিদ্ধ করা হচ্ছে। শাস্তি দেওয়ার বিষয়টি মুখ্য হয়। স্বাস্থ্যগত বা প্রাকৃতিক কারণে মুখ ঢাকার সুযোগ রাখা হয়েছে। যেমন করোনার কারণে মুখ ঢাকা যাবে।

অর্থাৎ, বাড়ির বাইরে সড়কে বের হওয়া, কর্মক্ষেত্র, হোটেল-রেস্টুরেন্ট, সুপারমার্কেট কিংবা যে কোনো জনসমাগমপূর্ণ স্থানে অবশ্যই মুখ ঢাকা বোরকা পরা থেকে নিজেকে বিরত রাখতে হবে সুইজারল্যান্ডে বসবাসকারী লোকজনকে।

নতুন আইনের খসড়ায় বোরকা পরার ব্যাপারে বেশ কিছু জায়গায় ছাড় দেওয়ার কথাও বলা হয়েছে। কূটনৈতিক ক্ষেত্রে, ধর্মীয় স্থানে, বিমানে বোরকা পরা যাবে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত আইনটি সাধারণভাবে ‘বোরকা ব্যান’ বলে পরিচিত হলেও এতে বোরকা বা নিকাবের কথা উল্লেখ করা হয়নি। বলা হয়েছে, মুখ ঢাকে এমন পোশাকের কথা।

এদিকে, আইনটি পার্লামেন্টের অধিকাংশ আইনপ্রণেতা সমর্থন করবে বলে ধারণা করা হচ্ছে। দেশটির মুসলিম সংগঠন ‘দ্য ফেডারেশন অব ইসলামিক অর্গানাইজেশন ইন সুইজারল্যান্ড’ প্রস্তাবিত এই আইনের নিন্দা জানিয়েছে।

সংগঠনটির নেতারা বলেছেন, ‘সাংবিধানিকভাবে নারীদের পোশাকবিধি নির্দিষ্ট করে দেয়া নারী স্বাধীনতার পরিপন্থি একটি পদক্ষেপ।’

ইউরোপের দেশগুলোতে বোরকা বা হিজাব বিতর্ক নতুন নয়। উপমহাদেশজুড়ে ক্রমবর্ধমান ইসলামফোবিয়া ও মুসলিম বিদ্বেষের মধ্যে একটার পর একটা দেশে বোরকা ও হিজাব নিষিদ্ধ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার সুইজারল্যান্ডে এসব আইন করা হচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ