শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:০৩

শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:০৩

সিন্ডিকেটের কাছে সরকারের অসহায়ত্বের কারনেই দ্রব্যমূল্য অনিয়ন্ত্রিত-অধ্যক্ষ মাসউদ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, দেশ ও দেশের জনগণ যখনই কোন সঙ্কটে পতিত হয় তখন ব্যবসায়ী সিন্ডিকেট তাদের মন মত বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করে থাকে। বিধায় ভুক্তভোগী সাধারণ জনগণকে চড়া মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে বাধ্য হতে হয়। সিন্ডিকেটের কাছে সরকারের অসহায়ত্বের কারনে দ্রব্য মূল্য অনিয়ন্ত্রিত হওয়ায় জনজীবনে ভোগান্তির শেষ নেই।
সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন ভাষানটেক থানা শাখায় আয়োজিত দাওয়াতী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
ভাষানটেক থানা সভাপতি আলহাজ্ব লুৎফর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী কামরুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সাবেক প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ও ভাষানটেক থানার সাবেক সভাপতি মাওলানা আলী হোসাইন।
তিনি আরও বলেন, জনগণ যখন করোনার সঙ্কটময় পরিস্থিতিতে দিশেহারা তখন জনপ্রতিনিধিদের কেউ কেউ ব্যস্ত সরকারী বরাদ্দ চুরি করতে। অন্য দিকে ব্যবসায়ীরা ব্যস্ত নিত্য প্রয়োজনীয় পণ্যের সঙ্কট তৈরীতে ও চড়া মূল্যে পণ্য বিক্রি করতে। ঠিক একই পরিস্থিতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় এদেশে পরিলক্ষিত হচ্ছে। বিশ্ব ব্যাংকের সম্প্রতি প্রকাশিত তথ্য মতে বাংলাদেশে পণ্যের দাম বেড়েছে অত্যাধিক বেশি।
অধ্যক্ষ মাসউদ আরও বলেন, শাসকগোষ্ঠী, ব্যবসায়ী, আমলা সহ সর্বস্তরের জনগণের মাঝে ইসলামী অনুশাসনের চর্চা থাকলে আজ সমাজ ও রাষ্ট্রে এহেন ভোগান্তি কল্পনাই করা যেত না। দেশে সামাজিকভাবে ধর্মীয় অনুশাসনের চর্চার মধ্যদিয়ে কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ