বৃহস্পতিবার | ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ রমজান, ১৪৪৭ হিজরি | ৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৭:২৭

বৃহস্পতিবার | ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ রমজান, ১৪৪৭ হিজরি | ৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৭:২৭

আজ মধ্যরাত থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

দেশের সাগর মোহনা ও নদীতে আজ মধ্যরাত থেকে আগামী ২২ দিনের জন্য ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এই সময় মা ইলিশ মাছ ডিম ছাড়বে। তাই মাছের উৎপাদন বাড়াতে প্রতিবছর এই নিষেধাজ্ঞা দেয় সরকার। তবে, জেলেরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য তাদের চাল দেয়া হবে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

মা ইলিশ রক্ষা ও নিরাপদ বংশ বিস্তারে প্রতি বছর নিরাপদ প্রজনন মৌসুম ও সাগর-নদীতে মাছের অভয়ারণ্য গড়ে তোলা হয়। এবছর ৬ই অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে ২৮শে অক্টোবর রাত ১২টা পর্যন্ত ২২ দিন দেশের সাগর মোহনা ও নদীতে ইলিশ মাছ শিকার বন্ধ থাকবে। এই সময়ে ইলিশ পরিবহন, বিক্রি ও মজুদও নিষিদ্ধ করেছে সরকার।

চাঁদপুরের ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা ও মেঘনা নদীর ৭০ কিলোমিটার অংশে সব ধরণের মাছ শিকার বন্ধ থাকবে। জেলেরা যাতে নিষেধাজ্ঞার সময়ে ইলিশ শিকার করতে না পারে, সেজন্য নদী ও সাগর মোহনায় টহল বাড়ানো হবে বলে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান।

পটুয়াখালীসহ উপকূলীয় জেলাগুলোর নদী ও সাগর মোহনায় মাছ শিকার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে মৎস্য বিভাগ। তবে নিষেধাজ্ঞার সময়ে এনজিও’র ঋণের কিস্তি আদায় বন্ধ রাখার দাবি জানান জেলেরা।

এদিকে মৎস্য খাতের গবেষকরা বলছেন, ইলিশ মাছ বছরের যে কোন সম ডিম ছাড়তে পারে। তবে সব থেকে বেশি মাছ এই সময়ে ডিম ছাড়বে।

নিষেধাজ্ঞার সময় জেলেদের মাসে ২০ কেজি করে চাল দেয়া হলেও এবার পটুয়াখালীর প্রায় ৬০ হাজার জেলেকে ২৫ কেজি করে চাল দেবে সরকার। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১শ’ ৯০ কিলোমিটার এলাকায় মাছের অভয়াশ্রমেও আগামী ২২ দিন মাছ শিকার বন্ধ থাকবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ