বৃহস্পতিবার | ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ রমজান, ১৪৪৭ হিজরি | ৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:০৬

বৃহস্পতিবার | ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ রমজান, ১৪৪৭ হিজরি | ৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:০৬

টাঙ্গাইলে ছাত্রলীগের কমিটি সংশোধনে তিন দিনের আল্টিমেটাম

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

সাইফুল ইসলাম, টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে উপজেলা, শহর ও মুজিব কলেজের সদ‍্য ঘোষিত ছাত্রলীগ কমিটি সংশোধনের দাবি জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ।

বুধবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় ওই তিন কমিটিকে সংশোধনের তিন দিনের আল্টিমেটাম দেয়া হয়।

জরুরী সভায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দাবি করেন উপজেলা ছাত্রলীগের সদ‍্য ঘোষিত কমিটিতে ছাত্রলীগের তৃণমূল নেতাকর্মীদের প্রতিফলন ঘটেনি।

এসময় তারা বলেন, কমিটিতে নারী কেলেঙ্কারিতে জড়িত, লাইসেন্সধারী ভেন্ডার রাসেল আল মামুনকে উপজেলা ছাত্রলীগের আহবায়ক করা হয়েছে।

এছাড়া আল মাহমুদ প্রান্তকে যুগ্ম আহবায়ক করা হয়েছে যার বাড়ি ধনবাড়ি উপজেলায়। শহর কমিটির সম্পাদক তানবীর হাসানের বাড়ি কালিহাতি উপজেলায়। এই কারণে ছাত্রলীগের ঐ কমিটি অনতিবিলম্বে সংশোধন হওয়া প্রয়োজন।

এসময় নেতাকর্মীরা বক্তব্যে বলেন, উপজেলা আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় না করে রাতের আঁধারে পকেট কমিটি ঘোষণা করায় ওই কমিটি প্রত্যাখ্যান করেছি। তিনদিনের মধ্যে এই কমিটির সংশোধন করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি পালন করবে উপজেলা আওয়ামী লীগ।

টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান মুঠোফোনে বলেন, উপজেলা আওয়ামীলীগের সঙ্গে সমন্বয় করেই তাদের দাবি অনুযায়ী কমিটি ঘোষণা করা হয়েছে। এখন নতুন করে কমিটির সংশোধনের সুযোগ নেই।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ