শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৭:২৮

শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৭:২৮

কাতার থেকে ৩০ হাজার টন ইউরিয়া আমদানি করবে সরকার

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতার থেকে ইউরিয়া সার আমদানি করবে সরকার। কাতার কেমিক্যাল অ্যান্ড পেট্রোকেমিক্যাল মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি (মুনতাজাত) থেকে সপ্তম লটে ৩০ হাজার মেট্রিক টন আমদানি করা হবে। প্রতি মেট্রিক টন সারের দর ৬৫৯ দশমিক ১৭ ডলার হিসাবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এই সার কিনতে যাচ্ছে। এতে মোট ব্যয় হবে প্রায় এক কোটি ৯৭ লাখ ৭৫ হাজার ১০০ ডলার। বাংলাদেশী টাকায় (১ ডলার = ১০৫.৮৫ টাকা) প্রায় ২০৯ কোটি ৩১ লাখ ৯৪ হাজার টাকা। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আগামী বৈঠকে এ-সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। বৈঠকটি আগামী বুধবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শিল্প মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চলতি ২০২২-২৩ অর্থবছরের জন্য ইউরিয়া সারের মোট চাহিদা ৩৪ লাখ মেট্রিক টন নির্ধারণ করেছে কৃষি মন্ত্রণালয়। এর মধ্যে সারের প্রকৃত চাহিদা ২৬ লাখ মেট্রিক টন এবং নিরাপত্তা মজুদের জন্য আট লাখ মেট্রিক টন রয়েছে।

সূত্র জানায়, মোট চাহিদার বিপরীতে সম্ভাব্য প্রারম্ভিক মজুদ ধরা হয়েছে পাঁচ লাখ ৬৭ হাজার মেট্রিক টন, সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে ১০ লাখ ৫০ হাজার মেট্রিক টন এবং ঘাটতি ধরা হয়েছে ১৭ লাখ ৮৩ হাজার মেট্রিক টন। ঘাটতি ইউরিয়া সারের বিপরীতে মোট আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৭ লাখ ৭০ হাজার মেট্রিক টন। প্রতিটি ত্রিশ হাজার মেট্রিক টন লটের ভিত্তিতে এ সার আমদানি করা হবে।

সূত্র জানায়, চারটি উৎস থেকে ইউরিয়া সার ক্রয় বা আমদানি করা হয়ে থাকে। এর মধ্যে চলতি অর্থবছরে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) লিমিটেড থেকে ছয় লাখ মেট্রিক টন। সৌদি আরব-এর সার্বিক থেকে চার লাখ ৮০ হাজার মেট্রিক টন। কাতার-এর মুনতাজাত থেকে চার লাখ ৫০ হাজার মেট্রিক টন এবং সংযুক্ত আরব আমিরাত-এর ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে দুই লাখ ৪০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির কথা রয়েছে।
সূত্র জানায়, কাতার-এর মুনতাজাত থেকে মোট ছয় লাখ ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির বিষয়ে চুক্তি রয়েছে। এর মধ্যে ঘাটতি চাহিদার চার লাখ ৫০ হাজার মেট্রিক টন এবং আপদকালীন ও জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য এক লাখ ৮০ হাজার মেট্রিক টন সার রয়েছে।

সূত্র জানায়, মুনতাজাত-এর সাথে চুক্তি অনুযায়ী, ইউরিয়া সারের আন্তর্জাতিক দর সংক্রান্ত তিনটি জার্নালে (আইসিআইএস দি মার্কেট, আরগুস নাইট্রোজেন-এফএমবি ও আইএইচএস মার্কিট নাইট্রোজেন রিপোর্ট-ফারটেকন) প্রকাশিত মিডল-ইস্ট এফওবি/এরাবিয়ান গাল্ফ এফওবি বাল্ক দরের গড় ভিত্তিতে ইউরিয়া সারের একক দর নির্ধারিত হবে। সে হিসাবে ইউরিয়া সারের একক গড় দর হচ্ছে ৬৪৭ দশমিক ১৭ ডলার। এর সাথে ব্যাগ ও ব্যাগিং চার্জ ধরা হয়েছে ১২ ডলার। সব মিলিয়ে প্রতি মেট্রিক টন ইউরিয়া সারের দর হচ্ছে ৬৫৯ দশমিক ১৭ ডলার। এখন এই দরে কাতার থেকে ব্যাগড ইউরিয়া সার কেনা হচ্ছে বলে সূত্র জানায়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ