শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:১৯

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:১৯

শাহীন স্কুল এন্ড কলেজ এর উত্তরা শাখায় ভিন্নমাত্রা প্রকাশনীর একক বইমেলার উদ্বোধন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই – সৃজনশীলতায় ভিন্নতা এই স্লোগানকে ধারণ করে শিক্ষার্থীদের পড়লেখায় উদ্বুদ্ধ করনের লক্ষ্যে ভিন্নমাত্রা প্রকাশনী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বইমেলার আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী শিক্ষা পরিবার ” শাহীন স্কুল এন্ড কলেজ ” এর উত্তরা ৫নম্বর সেক্টরের ৯/বি রোডে ২দিন ব্যাপি বইমেলার আয়োজন করে। এতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মাঝে এক উৎসবমূখর পরিবেশ সৃষ্টি হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক, লেখক ও শিশু সাহিত্যিক বাবু সুনীল শুভরায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, শিশুসাহিত্যিক ও কবি জেসমীন নূর প্রিয়াংকা, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ সালমা ফেরদৌস। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ সুলতান মাহমুদ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব ও কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ।

প্রধান অতিথির বক্তৃতায় বলেন, শিক্ষার্থীদের পরম বন্ধু হলো- বই, বই এবং বই। তিনি মোবাইলের পিছনে সময় না দিয়ে বই পড়ার প্রতি গুরুত্ব দেন। কবি জেসমীন নূর প্রিয়াংকা বলেন, বই কিনে কেউ দেউলিয়া হয় না। বই কারও অমঙ্গল ডেকে আনে না। বই কারও জীবনে ক্ষতি করে না।

ভিন্নমাত্রা প্রকাশনীর প্রধান নির্বাহী মুহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, আমরা শিক্ষার্থীদের মাঝে পাঠাভ্যাস গড়ে তোলা এবং বই পড়া আন্দোলন হিসেবে স্কুল ভিত্তিক বইমেলার আয়োজন করছি। বইমেলা করে অভূতপূর্ব যে সাড়া পাচ্ছি যা আমাদেরকে আরও স্বপ্ন দেখায় সহায়ক ভূমিকা পালন করছে।

অধ্যক্ষ সালমা ফেরদৌস বলেন, ভিন্নমাত্রা প্রকাশনী যে আয়োজনটি করেছে যা শিক্ষার্থীদের অনেক দূর নিয়ে যাবে। অধ্যক্ষ সুলতান মাহমুদ স্বাগত বক্তব্য দিতে গিয়ে বলেন, আমাদের এই স্কুলে ভিন্নমাত্রা প্রকাশনীর আয়োজন দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি। তিনি সকল ছাত্র-ছাত্রীদের কম পক্ষে একটি করে বই কেনার ও নিয়মিত বই পড়ার তাগিদ দেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ