শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:১৮

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:১৮

যাত্রাবাড়ীতে নিজ ঘরে পিতার হাতে পুত্র খুন!

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার মাতুয়াইল আদর্শবাগ আলী মোহাম্মদ খান রোডের একটি বাসায় আশরাফুল(২০) নামে এক যুবক খুন হয়েছে। সোমবার সকালে যাত্রাবাড়ি থানার এসআই সাব্বির এসে মাতুয়াইল আদর্শ বাগ এলাকায় ভাড়া ফ্ল্যাট থেকে আশরাফুলের মৃতদেহ উদ্ধার করেছে।

বাসার নীচ তলায় তার পিতার সাথে মুদি দোকানের ব্যাবসা করতেন আতাউর। প্রাথমিক ভাবে নিহতের মামা এ ঘটনায় পিতার উপর সন্দেহ পোষন করেন।

নিহতের পিতা আতাউর রহমানের আচরন সন্দেহজনক হওয়ায় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে গেছে।

আতাউর রহমানের সাথে দীর্ঘদিন ধরে তার স্ত্রীর সাথে বিরোধ চলছিল। এ কারণে ৪ সন্তানের মধ্যে একপুত্র ও দুই মেয়েকে নিয়ে তার স্ত্রী বাপের বাড়িতে থাকে। নিহত পুত্র আশরাফুল কে নিয়ে তার পিতা আতাউর রহমান এ বাসায় বসবাস করত।

নিহতের মামা ঘটনাস্থলে এসে আলামত দেখার পর হত্যাকাণ্ড বলে দাবি করে। এবং তাদের পরিবারের ইতোপূর্বে ঘটে যাওয়া বিষয়ের বর্ণনা করে পিতা কর্তৃক পুত্র হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে বলেও জানান। পুলিশের জেরার মুখে ঘাতক পিতা পুত্রকে হত্যার বিষয়টি স্বীকার করেন।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মাজহারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে প্লাস্টিকের দড়ির সাথে কারেন্টের তার জড়িয়ে শ্বাসরোধ করে ভোরের দিকে নিজ ঘরে পুত্রকে হত্যা করে ঘাতক আতাউর রহমান। এ বিষয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

প্রাথমিকভাবে পুলিশের জিজ্ঞাসাবাদে ঘাতক পিতা আতাউর রহমান নিজ হাতে তার পুত্রকে হত্যা করেছেন বলে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ