বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:০৯

বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:০৯

আদিতা হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ

মোঃ তারেক মাহমুদ, লক্ষ্মীপুর : নোয়াখালীতে স্কুলছাত্রী তাসনিয়া হোসেন আদিতা (১৪) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে লক্ষ্মীপুর জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।মানববন্ধনে লক্ষ্মীপুর সরকারি সরকারি কলেজ,আইডিয়াল কলেজ,শ্যামলি পলিটেকনিক, কপিল উদ্দিন ডিগ্রি কলেজ, সরকারি মহিলা কলেজ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এদিকে গত শুক্রবার সন্ধ্যায় প্রধান অভিযুক্ত কোচিং শিক্ষক আবদুর রহিম রনির তিন দিনের রিমান্ড মঞ্জুর হলে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আজ রবিবার দুপুর ১২ঃ৩০ থেকে বেলা ১ঃ৩০ পর্যন্ত লক্ষ্মীপুর পৌর শহরের মুজিব চত্বরে অবস্থান করে এই কর্মসূচি পালন করা হয়।মানববন্ধন থেকে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দাবি করে সাধারণ শিক্ষার্থীরা।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার জাহান মঞ্জিলের একটি কক্ষ থেকে আদিতার হাত-পা ও গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। সেই রাতেই পুলিশের একাধিক দল পৃথক অভিযান চালিয়ে খুনের সঙ্গে জড়িত সন্দেহে ইসরাফিল আলম, তাঁর ভাই সাঈদ, কোচিং শিক্ষক আবদুর রহিম রনি ও ইমাম হোসেন নামের চারজনকে আটক করে।

এদিকে রনির মাথা, ঘাড়, গলাসহ শরীরের একাধিক স্থানে নখের আঁচড় রয়েছে। পুলিশের ধারণা, নিজেকে রক্ষা করতে ছাত্রী তাঁকে এই নখের আঁচড় দেয়। এদিকে ছাত্রীর লাশের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি জব্দ করা হয়েছে।

এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে অজ্ঞাতনামা একাধিক ব্যক্তিকে আসামি করে সুধারাম মডেল থানায় শুক্রবার মামলা করেন। ওই মামলায় রনি ও ইসরাফিলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তা ছাড়া সাঈদ ও ইমাম হোসেনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। যার মধ্যে রনি তিন দিনের রিমান্ডে রয়েছেন। গ্রেপ্তার রনি লক্ষ্মীনারায়ণপুর এলাকার বাসিন্দা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ