বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:০৮

বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:০৮

কোনো সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবে না বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরীম

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ

আপাতত নিজ মাদরাসার বাইরে কোথাও কোনো সংবর্ধনা, মাহফিল, সভা, সেমিনারে অংশ নেবে না বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরীম।

বিশ্বজয়ী হাফেজের শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকা এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিষ্ঠানটি বলছে, যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠে সুনির্দিষ্ট কিছু লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে। আপনাদের প্রাণপ্রিয় মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকা ও এর ব্যতিক্রম নয়। আজ থেকে প্রায় নয় বছর আগে ফয়জুল কুরআনের যাত্রা শুরু হয়। যে কয়েকটি বিশেষ লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটির সূচনা হয়েছিল তার মধ্যে অন্যতম একটি সময়ে সময়ে যে সকল হাফেজে কুরআন দেশ /বিশ্ব সেরা হয়ে কালের গহবরে হারিয়ে যায় তাদেরকে যোগ্য আলেম হিসেবে গড়ে তোলা।

মারকাযু ফয়জিল কুরআন জানায়, আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানটির অনেক ছাত্র ইতোমধ্যেই দেশ সেরা হাফেজ হয়েও বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের কিতাব বিভাগের কেন্দ্রীয় পরীক্ষায় ২য়, ৩য়, ৫ম সহ শীর্ষ মেধাতালিকায় স্থান করে নিতে সক্ষম হয়েছে। প্রথম বছরের ছাত্ররাই আসন্ন বেফাক পরীক্ষায় মেশকাত জামাতে অংশগ্রহণ করবে। পাশাপাশি আগামী শিক্ষাবর্ষে দাওরায় হাদিসও খোলা হবে ইনশাআল্লাহ।

বিশ্বজয়ী হাফেজের শিক্ষাপ্রতিষ্ঠান জানায়, সৌদিতে অনুষ্ঠিত বিশ্ব কুরআন প্রতিযোগিতায় সদ্যজয়ী সালেহ আহমদ তাকরীম নিঃসন্দেহে লাল সবুজের পতাকাকে সমুন্নত করেছে। কাকতালীয়ভাবে বিষয়টি আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় সর্বোচ্চ প্রচারিতও হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে উত্তম বদলা দান করুন।

সংবর্ধনা বিষয়ে প্রতিষ্ঠানটি জানায়, প্রতিষ্ঠানটির সূচনা থেকে মাত্রাতিরিক্ত প্রচার-প্রচারণা থেকে যথাসাধ্য বিরত থাকার চেষ্টা করেছি। অভিজ্ঞতার আলোকে দেখা যায় যে, অল্পবয়সে মাত্রাতিরিক্ত খ্যাতি ও প্রসিদ্ধি ভবিষ্যত জীবন গঠনে মারাত্মক প্রভাব ফেলে। সে আশঙ্কা থেকেই মাদরাসা কর্তৃপক্ষ ও তাকরীমের পরিবার যৌথভাবে কিছু সিদ্ধান্ত নিয়েছে-

এক. আগামীকাল ২৬ তারিখের পূর্ব ঘোষিত সংবর্ধনা অনুষ্ঠান হবে না।
দুই. আপাতত মাদরাসার বাইরে কোথাও কোনো সংবর্ধনা, মাহফিল, সভা, সেমিনারে তাকরীম অংশগ্রহণ করবে না। তবে এক্ষেত্রে রাষ্ট্রীয় প্রোগ্রাম ভিন্ন।

সবশেষে প্রতিষ্ঠানটি জানায়, মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী, ইসলামিক ফাউন্ডেশন, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে তাকরীমের এই অর্জনকে যারা স্বাগত জানিয়েছেন, প্রচার ও প্রসার করে দেশ-বিদেশের মানুষের সামনে তুলে ধরেছেন, এবং তাকরীম ও তার প্রতিষ্ঠানকে যারা বিভিন্নভাবে সম্মানিত করার উদ্যোগ নিয়েছেন, তাঁদের সকলের প্রতি আমরা সর্বোচ্চ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের দোয়া, পরামর্শ ও সহযোগিতা অতীতের থেকে আরো বেশি কামনা করি। আল্লাহ আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ