বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:২৭

বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:২৭

প্রেজেন্ট নিউজের দিনব্যাপী সাংবাদিকতা বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ

নাজমুল হাসান

অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল প্রেজেন্ট নিউজ ডট নেটের দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক  বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে শুক্রবার ২৩ সেপ্টেম্বর রাজধানীর রামপুরায় আবু সাঈদ গ্লোবাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে প্রেজেন্ট নিউজের উদ্যোগে এই আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার অর্ধশতাধিক তরুণ প্রতিনিধি কর্মশালায় অংশ নেন।

এ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন প্রেজেন্ট নিউজের নির্বাহী সম্পাদক মুনতাছির আহমাদ। এরপর ‘মাঠ পর্যায়ে সংবাদ সংগ্রহের কলা-কৌশল ও সংবাদ লেখার নিয়ম’ নিয়ে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ও প্রেজেন্ট নিউজের সহ-সম্পাদক নাজমুল হাসান।

কর্মশালায় ‘উপস্থাপনা ও সাক্ষাৎকার গ্রহনে’র বিষয়ে আলোচনা করেন জনপ্রিয় মিডিয়া উপস্থাপক শাহ ইফতেখার তারিক। ‘ডিজিটাল নিরাপত্তা ও তথ্য অধিকার আইন’ বিষয়ে ডেইলি বাংলাদেশ এর সম্পাদক রণি রেজা, ‘ই-জার্নালিজম ও বস্তুনিষ্ঠ পাঠকপ্রিয় সংবাদ তৈরি’ বিষয়ে প্রবাস টাইম এর সম্পাদক বাইজিদ আল হাসান, ‘ফিচার লেখার কৌশল’ বিষয়ে আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব, ‘অনুসন্ধানী প্রতিবেদন ও অপরাধ সাংবাদিকতা’ বিষয়ে যুগান্তরের সিনিয়র রিপোর্টার জোবায়ের আহসান জাবের, ‘আন্তর্জাতিক সংবাদ তৈরি ও অনুবাদ’ বিষয়ে যুগান্তরের তানজিল আমির, ‘মোবাইল সাংবাদিকতা ও লাইভের কৌশল’ বিষয়ে সমকাল রিপোর্টার জাকারিয়া ইবনে ইউসুফ, ‘মাঠ সাংবাদিকতার কলা কৌশল’ বিষয়ে ঢাকা পোস্টের স্টাফ রিপোর্টার নূরউদ্দিন তাসলিম প্রমূখ আলোচন করেন।

প্রশিক্ষণ কর্মশালা শেষে  প্রেজেন্ট নিউজ সম্পাদক নূরুল করীম আকরামের সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক মুনতাছির আহমাদের সঞ্চালনায় বর্ষসেরা প্রতিনিধিদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়। নতুনদের মাঝে নিয়োগপত্র ও কার্ড প্রদান করা হয়। এছাড়াও নতুন প্রতিনিধিদের মাঝে বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনের জন্য সনদ প্রদান করা হয়।

 

এন.এইচ/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

3 thoughts on “প্রেজেন্ট নিউজের দিনব্যাপী সাংবাদিকতা বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা”

  1. আমি আপনাদের সাথে কাজ করতে আগ্রহী।
    লেখা পড়া ফাস্ট টু লাস্ট কওমী মাদরাসা।

    বর্তমান

    তাকমীল ফিল হাদিস
    জামিয়া ইসলামিয়া দারুল উলুম কমলপুর ভৈরব।
    কিশোরগঞ্জ।

    মোবাইল
    01742743125

    Reply

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ