মঙ্গলবার | ৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:০৩

মঙ্গলবার | ৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:০৩

আঙ্গুর চাষে সাবলম্বী মহেশপুরের রশিদ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ

নুর আলম, মহেশপুর: ফল ও সবজির চাষের পাশাপাশি শখের বসে আঙ্গুর ফল চাষে সাবলম্বী হয়েছেন আব্দুর রশিদ নামের এক কৃষক। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের যোগিহুদা গ্রামের বাসিন্দা। শখের বসে আঙ্গুর ফলের চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। সবুজ পাতার ফাঁকে ফাঁকে বাগানের সবগুলো গাছ জুড়েই রয়েছে শুধু থোকায় থোকায় আঙ্গুর। এতো আঙ্গুর ধরেছে যে পাতার ফাঁকে ফাঁকে শুধু আঙ্গুরই দেখা যাচ্ছে। তার দেখাদেখি এখন অনেকেই আগ্রহী হয়ে শুরু করেছেন আঙ্গুর ফলের চাষ।

জানা যায়, কৃষক আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরণের ফল ও সবজির চাষ করে আসছেন। পরে শখের বসে বিদেশি কয়েকটি জাতের আঙ্গুরের চারা সংগ্রহ করে তা রোপণ করেন। এর পর থেকেই আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

কৃষক আব্দুর রশিদ জানান, প্রথম দিকে ভারত ও ইতালি থেকে কয়েকটি জাতের আঙ্গুর সংগ্রহ করে নিজের ১০ কাঠা জমিতে আঙ্গুর চাষ শুরু করি। সাত মাস পরিচর্যার পর তার বেশিরভাগ গাছেই আঙ্গুর ফল ধরেছে। প্রতিটি গাছে ৫ থেকে ৭ কেজি করে আঙ্গুর ধরেছে। আঙ্গুর চাষের জন্য তিনি সিমেন্টের খুঁটি ব্যবহার করেছেন। বাগানের ৬০টি গাছ থেকে আড়াই থেকে তিন শো’ কেজির মতো আঙ্গুর সংগ্রহ করতে পারবো বলে আশা করছি। তিনি আরও জানান, ভারত থেকে চারাগুলো সংগ্রহ করলেও আমাদের দেশের আবহাওয়া মাটি ও আদ্রতা ইত্যাদির বিবেচনায় গাছগুলো অনেক হৃষ্টপুষ্ট ও ভালো হচ্ছে। আঙ্গুর গুলো খুব মিষ্টি হওয়ার ফলে, আঙ্গুর চাষে বিদেশের উপর আঙ্গুর ফল আমদানি নির্ভরতা কমবে বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, আব্দুর রশিদের আঙ্গুর ফলের বাগান দেখতে দূর-দূরান্ত থেকে প্রতিদিন মানুষ আসছে,আঙ্গুর ফল চাষে সাবলম্বী আব্দুর রশিদের কারণে গ্রামের পরিচিতি দ্বিগুন বেড়েছে বলে জানান তারা। এবং তার দেখাদেশি এখন অনেকেই আগ্রহী হয়ে শুরু করেছেন আঙ্গুর ফলের চাষ।

মহেশপুর উপজেলার কৃষি কর্মকর্তা হাসান আলী বলেন,মহেশপুরের মাটিটা আঙ্গুরের জন্য উপযোগী। এখানে এই ফলটা হবে বলে আমরা আশা করছি। একজন চাষি সফল হয়েছেন। শুরু থেকেই তিনি আমাদের পরামর্শ অনুযায়ী কাজ করেছেন এবং চলতি বছর তার বাগান আরও বিস্তৃত হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ