মঙ্গলবার | ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ রমজান, ১৪৪৭ হিজরি | ৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৩৯

মঙ্গলবার | ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ রমজান, ১৪৪৭ হিজরি | ৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৩৯

সাবিনাদের যেভাবে বরণ করবে বাংলাদেশ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যৌথভাবে সাবিনাদের বরণ করবে। আজ মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি সমন্বয় সভা হয়েছে। সেই সভায় সাবিনাদের বরণের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।

প্রথমবারের মতো সাফ ফুটবলের শিরোপা জিতে নেপাল থেকে আগামীকাল দেশে ফিরবে বাংলাদেশ নারী ফুটবল দল। দুপুর ১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে তারা। সেখানে বাফুফে ও ক্রীড়া মন্ত্রণালয় তাদের রিসিভ করবে।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন অবশ্য বিমানবন্দরে যাবেন না। তিনি না থাকার কারণ সম্পর্কে বলেন, ‘আমি চাই কালকের দিনে মেয়েরাই প্রচার পাক। দিনটা মেয়েদেরই হোক। তাই আমি বিমানবন্দরে যাব না, বাফুফে ভবনে আমি মেয়েদের রিসিভ করব। এখানেই ওদের সঙ্গে কথা বলব।’

সভাপতি না গেলেও বাফুফের অন্য কর্মকর্তারা যাবেন। ক্রীড়া মন্ত্রণালয় থেকে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত হবেন বিমানবন্দরে। সেখানকার আয়োজন সম্পর্কে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘বিমানবন্দরে আমরা খেলোয়াড়দর মিষ্টিমুখ করাব। সেখানে কিছু সময় থাকার পর ফুটবলাররা ছাদ খোলা বাসে উঠবে।’

ছাদ খোলা বাস কমলাপুর বিআরটিসি বাস ডিপোতে তৈরি হচ্ছে। সেখানে বাসটিতে বড় স্টিকার দিয়ে ব্র্যান্ডিং করা হচ্ছে বলে জানান সাধারণ সম্পাদক, ‘বাসে চ্যাম্পিয়নদের ছবি দিয়ে ব্র্যান্ডিং হবে। বাস যখন চলবে তখন একটি গানও বাজবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একটি থিম সং তৈরি করছে।’

বাসের প্রাথমিক রুট ঠিক হয়েছে- বিমানবন্দর থেকে কাকলী, জাহাঙ্গীর গেট, পিএম অফিস, তেজগাঁও, মৌচাক, কাকরাইল হয়ে বাফুফে ভবন। বাফুফে ভবনে আরেক দফা বরণ করা হবে সাবিনাদের।

সভাপতি কাজী সালাউদ্দিনসহ ফেডারেশনের অনেকে সাবিনাদের সঙ্গে বাফুফেতে সময় কাটাবেন। আগামীকাল এই পর্যন্ত বাফুফের পরিকল্পনা- ‘আমরা এভাবেই পরিকল্পনা সাজিয়েছি। আগামীকালের পর যদি কোনো সংবর্ধনা বা অনুষ্ঠান হয় সেটি নির্বাহী কমিটির সিদ্ধান্ত নিয়ে হবে’- বলেন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ