শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ৮:০৯

শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ৮:০৯

রাবিতে বঙ্গবন্ধু কর্নার ও ড. শফিকুল্লাহ স্মৃতি কম্পিউটার ল্যাব উদ্বোধন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

মিনহাজ আবেদিন, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগে বঙ্গবন্ধু কর্নার ও প্রফেসর ড. মুহাম্মদ শফিকুল্লাহ স্মৃতি কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের ৪র্থ তলায় সেমিনার লাইব্রেরীতে বঙ্গবন্ধু কর্নার এবং একই ভবনের ২য় তলার ২০১ নম্বর কক্ষে কম্পিউটার ল্যাব উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার

বিভাগীয় সভাপতি অধ্যাপক মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

বাংলাদেশে ইসলামি শিক্ষার ইতিহাসে যে সকল মনীষী অনন্য অবদান রেখেছেন তন্মধ্যে ড.মুহাম্মদ শফিকুল্লাহ্ অন্যতম। শিক্ষক, গবেষক, লেখক ও সুবক্তা হিসেবে পরিচিত। ১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে এমএ ডিগ্রি অর্জন করেন।এবং ১৯৯০ সালে আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তারপর ১৯৭৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিষয়ে প্রভাষক,১৯৭৮ সালে আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক, ১৯৮৬ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও সভাপতি, ১৯৯১ সালে পুনরায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের সহযোগী অধ্যাপক ও ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৪৭ সালের ০১ মার্চ তিনি জন্ম গ্রহণ করেছিলেন এবং ২০১১ সালের ২৭ মে তাঁর জীবনাবসান হয়। বিভিন্ন বিষয়ে তাঁর বহু গ্রন্থ রচিত হয়েছে। মুহাম্মদ শফিকুল্লাহ বাংলা, আরবি, উর্দূ, ফার্সি ও ইংরেজি ভাষায় দক্ষ ছিলেন।

বঙ্গবন্ধু কর্নারটিতে বঙ্গবন্ধু, তার পরিবার ও মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট শতাধিক বই সংযোজিত করা হয়েছে। আরও নতুন দুটি বই (বঙ্গবন্ধুর ভাষণে ইসলামি ভাবধারা ও বঙ্গবন্ধুর রচনাবলিতে ধর্মীয় চিন্তাধারা) সংযোজন করা হয়েছে যেগুলো বিভাগটির সভাপতি অধ্যাপক মুহাম্মদ মাহবুবুর রহমানের লেখা।

কম্পিউটার ল্যাবে নতুন ০৭ টি কম্পিউটার সংযোজন করা হয়েছে। শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী এ সংখ্যা আর বাড়ানো হবে বলে জানিয়েছে বিভাগটির সভাপতি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ