শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:২০

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:২০

খুলনায় ট্রাকচাপায় এক এসআই নিহত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনায় ট্রাকচাপায় পুলিশের এক এসআই নিহত হয়েছেন।
বুধবার (৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে নগরীর আফিলগেট বিকেএসপির সামনের বাইপাসে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হক (৫৫) খুলনা মহানগরীর খানজাহান আলী থানায় কর্মরত ছিলেন। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া এলাকার আফতাব আলী সরদারের ছেলে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সিএনজিযোগে খানজাহান আলী থানার কয়েকজন পুলিশ ডিউটিতে ছিলেন। রাত ১২টার দিকে এসআই আব্দুল হক আফিলগেট বিকেএসপি বাইপাস রোডের একপাশে গাড়ি থামিয়ে রাস্তায় নামেন। এসময় খুলনা থেকে দ্রুতগামী একটি ট্রাক তাকে সাজোরে ধাক্কা দেয়। স্থানীয় জনতা ও পুলিশ তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত পৌনে ১টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

খানজাহান আলী থানার ওসি মো. কামাল হোসেন খান বলেন, প্রতিদিন রাতে বাইপাস রোডে আমাদের ডিউটি থাকে। গতকাল রাতেও ছিল। সিএনজিযোগে আমাদের কয়েকজন পুলিশ সদস্য ডিউটিতে ছিলেন। রাত ১২টার পর সিএনজি থেকে নেমে তিনি একপাশে অবস্থান করছিলেন। এ সময় আফিলগেটগামী এক ট্রাক তাকে সাজোরে ধাক্কা দেয়। রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন তিনি। পরবর্তীতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে খুলনার বয়রা পুলিশ লাইনে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়ি নেওয়া হবে বলে ওসি জানান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ