রবিবার | ২২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ রমজান, ১৪৪৭ হিজরি | ৯ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:৪১

রবিবার | ২২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ রমজান, ১৪৪৭ হিজরি | ৯ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:৪১

জাতি স্বৈরশাসকের কবল থেকে মুক্তি চায় : ডা. শফিকুর রহমান

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

জাতি আজ স্বৈরশাসকের কবল থেকে মুক্তি চায়। এজন্য দেশপ্রেমিক সকল দল ও মতের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামাীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার চুয়াডাঙ্গা জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

জেলা আমির মো: আনোয়ারুল হক মালিকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও জোন পরিচালক মোবারক হোসাইন প্রমুখ।

ডা. শফিকুর রহমান আরো বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের সকল আশা-প্রত্যাশা একমাত্র আল্লাহর নিকট সোপর্দ করতে হবে। ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পর যুদ্ধের ঘোষণা এসেছে। বিশেষ অবস্থার প্রেক্ষিতে জিহাদ ঘোষণার দায়িত্ব একমাত্র ইসলামী রাষ্ট্রের। কোনো ব্যক্তি বা গোষ্ঠি জিহাদ ঘোষণা করতে পারে না। এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে।

তিনি বলেন, ‘আমাদের বেশি বেশি আত্মসমালোচনা করতে হবে। অনেক সময় আমরা নিজেদের ত্রুটি-বিচ্যূতিগুলো ভুলে গিয়ে অপরের সমালোচনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। অনেক সময় আমরা সামান্য বিপদেই হতাশ হয়ে পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাহাবায়ে কেরামের তপ্ত ইতিহাস অবশ্যই ইসলামী আন্দোলনের কর্মীদের বুকে ধারণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বদরের যুদ্ধে তাঁর সর্বোচ্চ সামর্থ্য নিয়ে আল্লাহর দরবারে নিজেকে সোপর্দ করেছিলেন বলেই আল্লাহর সেই কাঙ্ক্ষিত সাহায্য এসেছিল। আমরা যদি সর্বোচ্চ ত্যাগ-তিতিক্ষা আল্লাহর সামনে পেশ করতে পারি, তাহলে আশা করা যায়, আমরাও আল্লাহর সাহায্য পাব, ইনশাআল্লাহ। হামলা-মামলা, গ্রেফতার, হয়রানি যা কিছুই আসুক না কেন, কোনো অবস্থাতেই ধৈর্য হারা হওয়া যাবে না। আল্লাহর উপর সবর-এখতিয়ার করে সীসাঢালা প্রচীরের মতো ঐক্যবদ্ধভাবে সকল বিপদাপদের মোকাবিলা করতে হবে। এতে যদি জীবনও দিতে হয়, তবুও সত্য প্রতিষ্ঠার সংগ্রাম থেকে বিচ্যূত হবার কোনো সুযোগ ইসলামী আন্দোলনের কর্মীদের নেই।’

তিনি বলেন, বালা-মুসিবদসহ সকল অবস্থায় জনগণের পাশে দাঁড়াতে হবে। তাদের সকল অভাব পূরণ করতে না পারলেও তাদের সব দুঃখ-কষ্টের ভাগী হতে চায়। কেন্দ্রীয় কোনো নির্দেশনা এলে তা পালনে সর্বাত্মক চেষ্টা করতে হবে সংঘঠনের সকলকে।

নির্বাচন বিষয়ে জামায়াতের আমির বলেন, জামায়াতে ইসলামী দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। নির্বাচনের সেই পরিবেশ তৈরির দায়িত্ব সরকারের। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে আমরা নির্বাচনে অংশ গ্রহণ করবো। এজন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি আমাদের আছে। নির্বাচনী জোটের বিষয়ে তিনি বলেন, অবস্থা এবং প্রেক্ষাপট দেখে জামায়াত এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

প্রেস বিজ্ঞপ্তি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ