শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:৩৮

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:৩৮

মধ্য এশিয়ার সবচেয়ে বড় মসজিদের উদ্বোধন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

‘মসজিদে নুর সুলতান’ নামে মধ্য এশিয়ার সবচেয়ে বড় মসজিদটির উদ্বোধন করা হয়েছে। কাজাখস্তানের রাজধানী নুর-সুলতানে অবস্থিত এই মসজিদটি। একইসাথে বিশ্বের সর্ববৃহৎ দশটি মসজিদেরও একটি এটি।

গত শুক্রবার কাজাখস্তানের সাবেক প্রেসিডেন্ট রসুলতান নাজারবায়েভের উপস্থিতিতে মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উজবেকিস্তান, কিরগিজস্তান, মঙ্গোলিয়া, রাশিয়া ও মিসরের ধর্মীয় দায়িত্বশীলরাসহ কাজাখস্তানে নিয়োজিত মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতরাও অংশ নেন।

নাজারবায়েভ বলেন, এই পবিত্র দিনে আমরা কাজাখের রাজধানীতে সুন্দর মসজিদটি খুলে দিয়েছি। মসজিদটি শুধু রাজধানীর জন্যই নয়, সব মানুষের জন্য এবং মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ। আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ, কারণ আমি এই মসজিদটির নির্মাণ শুরু করেছিলাম।

আনাদোলু এজেন্সি সূত্রে জানা গেছে, নবনির্মিত এ মসজিদে অন্তত ২ লাখ ৩৫ হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন। ১০ হেক্টর জায়গার ওপর মসজিদটি নির্মাণ করা হয়েছে, যার মধ্যে ভবনটি ৬৮ হাজার ৬২ বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত। মসজিদটির প্রধান গম্বুজের উচ্চতা প্রায় ৯০ মিটার এবং এর ব্যাস ৬২ মিটার। চারকোণায় থাকা চারটি মিনারের উচ্চতা ১৩০ মিটার।

মসজিদটি তৈরিতে ইসলামী ও ঐতিহ্যবাহী কাজাখ নির্মাণশৈলী অনুসরণ করা হয়েছে। তাছাড়া এর চোখধাঁধানো আকাশী-নীল রঙ যে কারো মন কাড়তে সক্ষম হবে। মসজিদের পশ্চিম দিকের দেয়ালে নান্দনিক ডিজাইনে আকর্ষণীয় মোজাইক ব্যবহার কলে লেখা আল্লাহর পবিত্র ৯৯টি নাম এর বাহ্যিক সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণ।

প্রায় তিন বছর আগে ২০১৯ সালে মসজিদটির নির্মাণকাজ শুরু হয়। করোনাসহ নানা প্রতিকূলতা সত্ত্বেও কোনো বিরতি ছাড়াই নির্মাণকাজ সম্পন্ন হয়। মসজিদটির প্রথম ও দ্বিতীয় তলায় শ্রেণিকক্ষ, একটি কনফারেন্স হল, একটি টিভি স্টুডিওসহ অন্যান্য সুবিধা রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ