বৃহস্পতিবার | ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ রমজান, ১৪৪৭ হিজরি | ৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:৩৩

বৃহস্পতিবার | ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ রমজান, ১৪৪৭ হিজরি | ৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:৩৩

শিশুপণ্যের বাজার মূল্য নিয়ন্ত্রণ করতে হবে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ
দফায় দফায় শিশুপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ।
৫ ডিসেম্বর শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আমেলার মাসিক বৈঠকে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদ জানান নগর নেতৃবৃন্দ।
বৈঠকে সভাপতির বক্তব্যে নগর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে এমনিতেই জনজীবন দূর্বিষহ হয়ে উঠেছে। এরই মাঝে দফায় দফায় শিশুপণ্যের মূল্য বৃদ্ধিতে পিতা-মাতা হিমসিম খাচ্ছে। বাজার নিয়ন্ত্রণ করতে সংশ্লিষ্টদের উদাসীনতা ও অক্ষমতার কারনেই শিশুপণ্য কিনতে চড়া দাম গুনতে হচ্ছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সমূহের মূল্য।
বৈঠকের সঞ্চালক নগর সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম বলেন, দেশের সর্বত্র অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। সবচেয়ে বেশি অস্থিতিশীল হাট-বাজার।
তথ্য মতে, আমদানি করা শিশুপণ্যের দাম বেড়েছে ২০ থেকে ৩০ শতাংশ। শিশুপণ্যের দাম বাড়ার ফলে চাপে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মা–বাবারা। সরকার ও সংশ্লিষ্টদের উচিৎ অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের লাগাম টেনে ধরা। সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিশ্চিত করতে হবে।
বৈঠকে নগর সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, প্রচার ও দাওয়াহ সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, সহকারী প্রচার ও দাওয়াহ সম্পাদক মুন্সি বায়েজিদ হোসেন, দফতর সম্পাদক মুফতী নিজাম উদ্দিন, অর্থ সম্পাদক প্রভাষক ডাক্তার মুজিবুর রহমান, সহকারী অর্থ সম্পাদক এবিএম রাকিবুল হাসান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এডভোকেট শওকত আলী হাওলাদার সহ নগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ