বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:৫৭

বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:৫৭

ইসলামী রাজনীতি থাকবে, সহ্য না হলে দেশ ছেড়ে চলে ‍যান : খেলাফত আন্দোলন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ

নির্বাচন কমিশনের সাথে সংলাপে ইসলামী রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল নিয়ে হাসানুল হক ইনুর নেতৃত্বে জাতীয় সমাজতান্ত্রীক দলের (জাসদ) দেওয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী।

তিনি বলেন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার এই রাজনীতিকে অস্বীকার করার কোন সুযোগ নেই। কোন মুসলমান ধর্মীয় রাজনীতিকে অস্বীকার করতে পারে না। ইসলামী রাজনীতি এদেশে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। হাসানুল হক ইনুদের যদি ধর্মীয় রাজনীতি সহ্য না হয় শতকরা ৯২ ভাগ মুসলমানদের রাষ্ট্র বাংলাদেশ ছেড়ে কোন অমুসলিম রাষ্ট্রে চলে যান। সাংবিধানিকভাবেই এদেশে রাষ্ট্রধর্ম ইসলাম আছে। ধর্মীয় দলের নিবন্ধন বাতিলের আবদার সংবিধান বিরোধী ও উস্কানিমূলক।

সোমবার (২৫ জুলাই) বাদ আসর থেকে সাড়ে ১০ টা পর্যন্ত অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলন মুন্সীগঞ্জ জেলা কমিটি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, ধর্মীয় রাজনীতি ইসলামেরই একটি অংশ এবং ইবাদতের শামীল। কুরআনে অসংখ্য আয়াত ও হাদিস ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রসঙ্গে রয়েছে। বিশ্বনবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও চার খলিফা হযরত আবু বক্কর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত ওসমান গনি ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম রাষ্ট্র পরিচালনা করেছেন মসজিদে নববী থেকে। কোরআনের বিধান চালু এবং মহানবীর আদর্শ বাস্তবায়নের চেষ্টা করা এদেশের প্রতিটি মুসলমানের সাংবিধানিক অধিকার ও ঈমানী দায়িত্ব।

তিনি বলেন, ইনুর বারবার ইসলাম বিদ্বেষী বক্তব্যের কারণে এদেশের ৯২ ভাগ মুসলমানদের হৃদয়ে আঘাত হেনেছে। উস্কানিমূলক-ধর্মবিদ্বেষের কারণে হাসানুল হক ইনুর দলের নিবন্ধনের বাতিলের দাবী জানান তিনি।

খেলাফত আন্দোলন মুন্সীগঞ্জ জেলা আমীর মাওলানা সিদ্দীকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সী। অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন মাওলানা উবায়দুল্লাহ রব্বানী, মাওলানা তালহা জোবায়ের, মুফতি ইসমাঈল, আমিনুল ইসলাম, নাজিব মুহাম্মাদ ও মাওলানা আতিকুল্লাহ প্রমূখ।

আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি বলেন, যারা মুসলিম নামধারী হয়েও কুরআনী শাসন ব্যবস্থার বিপক্ষে কথা বলে, ইসলামী রাষ্ট্রব্যবস্থাকে আধুনিক যুগে অচল মনে করে তারা হয় চিহ্নিত ইসলামবিদ্বেষী, মুনাফিক নতুবা নিরেট মূর্খ। মহানবীর আদর্শ কিয়ামত পর্যন্ত সকলের জন্য যেমন অনুসরণীয় ঠিক তেমনিভাবে ইসলামী শাসনব্যবস্থাও কিয়ামত পর্যন্ত মানুষের সকল ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যার সমাধান দিতে সক্ষম।

সভাপতির বক্তব্যে মাওলানা সিদ্দিকুর রহমান সকলকে খেলাফত আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ