শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:২০

শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:২০

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

একমুখী গাড়ির চাপে ব্যস্ত হয়ে পড়েছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়ক। শুক্রবার দুপুরের পর থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গমুখী গাড়ির চাপ বেড়ে যাওয়ার কারণে প্রায় ৩০ কিলোমিটার মহাসড়ক জুড়ে এই যানজট রয়েছে।

বিকেল ৪টায় সরেজমিন দেখা যায়, বড় গাড়ি ছাড়াও ট্রাক, পিকআপ ভ্যান, মোটরসাইকেল এমনকি গাড়ির ছাদেও মানুষের উপচে পড়া ভিড় রয়েছে। ঈদ উদযাপন করতে যে যেভাবে পারছেন বাড়ি ফিরছেন। এর ফলে নানা ভোগান্তিরও শিকার হতে হচ্ছে সাধারণ যাত্রীদের।

বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত থেকে টাঙ্গাইল নগরজলফৈ বাইপাস পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটারেরও বেশি রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে মহাসড়কে কাজ করে যাচ্ছে হাইওয়ে পুলিশ। কিছু যানবাহন বিকল্প রাস্তা ব্যবহার করার কারণে এই যানজট আরো ভয়াবহ হয়েছে বলে সাধারণ যাত্রীরা মনে করছেন।

ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড থেকে সকাল ৮টার সময় রওয়ানা হয়ে বিকেল সাড়ে ৪টায় প্রায় সাড়ে আট ঘণ্টায় কালিহাতী উপজেলার এলেঙ্গা-ভুঞাপুর লিংক রোডে এসে পৌঁছেছেন লালমনিরহাটের গার্মেন্টসকর্মী রোকসানা আক্তার। বাড়ি পৌঁছাতে কতক্ষণ লাগবে এই অনিশ্চয়তায় তার চোখে-মুখে দুশ্চিন্তার ছাপ।

রাস্তায় পানীয় পানিসহ সব ধরনের খাবারের দাম কয়েকগুণ বেশি রাখা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন তিনি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো: আতাউর রহমান বলেন, দুপুরের পর থেকে হঠাৎ করে গাড়ির চাপ বেড়ে যাওয়ার কারণে যানজট সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে এবং মোড়ে মোড়ে হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

নজরদারিও বাড়ানো হয়েছে বলে তিনি জানান।

সূত্র : ইউএনবি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ