শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:০১

শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:০১

নোয়াখালীতে নামাজে গিয়ে রিক্সা হারানো তাজুল ইসলামকে রিক্সা দিয়েছেন পীর সাহেব চরমোনাই

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

নোয়াখালী সদর উপজেলার এজবালিয়া ইউনিয়নের বাসিন্দা রিকশা চালক তাজুল ইসলাম এক মাসের অধিক সময় যাবৎ রিক্সা হারিয়ে যখন আয় উপার্জন হীন হয়ে দুশ্চিন্তায় ছিলেন তখন তাঁর এই দুঃসংবাদ জানতে পেরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই আজ ৩ জুলাই, রবিবার, নোয়াখালী সফরে গিয়ে বৃদ্ধ রিক্সা চালক তাজুল ইসলামকে একটি রিক্সার ব্যবস্থা করে দিয়েছেন।

দুশ্চিন্তা থেকে মুক্ত করতে পীর সাহেব চরমোনাই একটি রিক্সার ব্যবস্থা করায় রিক্সা চালক তাজুল ইসলাম পীর সাহেব চরমোনাই’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া আদায় করেন। উল্লেখ্য-নোয়াখালী সদর উপজেলার এজবালিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা তাজুল ইসলাম গত ২৫ মে নোয়াখালী পৌরসভার পাশে রিকশা রেখে নামাজ পড়তে গিয়ে নামাজ পড়ে এসে দেখেন তাঁর রিকশা নেই চুরি হয়ে গিয়েছে।

উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে অসহায় হয়ে পড়েছিলেন বৃদ্ধ রিকশা চালক তাজুল ইসলাম। রিকশা চালক তাজুল ইসলাম বলেন, কোনো দিন কারও কাছে হাত পাতিনি। এখন সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় আছি। সামনে ঈদ। কীভাবে কী করব বুঝতে পারছে না। ৬ মেয়ে আর এক ছেলেকে নিয়ে আমার সংসার। ৩০ বছর ধরে প্যাডেল রিকশা চালাচ্ছি। প্রতিদিন ২০০-৩০০ টাকা আয় হতো। রিকশা চালিয়েই মেয়েদের বিয়ে দিয়েছি। একমাত্র ছেলেটা প্রতিবন্ধী। তার বয়স ৪৫ বছর। তিনি আরও বলেন, ডান চোখেও দেখতে পাই না। মেয়েদের বিয়ে দিয়েছি অনেক কষ্টে। মেয়েদের বিয়ে এবং গত এক মাস রিকশা চালাতে না পেরে ধার করায় লাখ টাকার মতো ঋণ হয়ে গেছে। শরীরটাও ভালো না। সব কিছু মিলিয়ে শারীরিক এবং মানসিক চাপে দিন কাটছে। রিকশাটা পেলে দিন এনে দিন খেতে পারতাম। এখন না খেয়ে মরতে হবে , এসব কথা বলেন তিনি , পীর সাহেব চরমোনাই একটি রিক্সার ব্যবস্থা করায় রিক্সা চালক তাজুল ইসলাম পীর সাহেব চরমোনাই’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া আদায় করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ