বৃহস্পতিবার | ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ রমজান, ১৪৪৭ হিজরি | ৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:৪৮

বৃহস্পতিবার | ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ রমজান, ১৪৪৭ হিজরি | ৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:৪৮

৬ মাসেই কোরআনে হাফেজ হলেন নয় বছরের আফফান!

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

মাত্র ছয় মাসে পুরো কোরআন হেফজ করে তাক লাগিয়ে দিয়েছে আফফান মিয়া। নয় বছর বয়সী এই শিশুর বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুরে।

আফফানের মাদরাসা সূত্রে জানা যায়, আট বছর বয়সী আফফান মিয়া ২০২১ সালে হোসেনপুরের আল জামিয়াতুল কাদেরিয়া ও শাহেদল এতিমখানা মাদরাসায় নূরানী শাখায় ভর্তি হয়।

প্রথম তিন মাস নাজেরা শাখায় পড়ার পর হেফজ শুরু করে। শুরু থেকেই আফফান প্রতিদিন কুরআনের ৫-৬ পৃষ্ঠা করে মুখস্ত করতো। এভাবে মাত্র ছয় মাসই সে পুরো কোরআন মুখস্ত করে সবাইকে তাক লাগিয়ে দেয়।

ছেলের অভাবনীয় সাফল্যে গর্বিত আফফানের বাবা মাহতাব উদ্দিন স্বপন। তিনি জানান, বড় ছেলেকেও হাফেজ বানাতে চেয়েছিলেন। কিন্তু অনেক কিছু করার পরও সে প্রচেষ্টা সফল হয়নি। তাই মেজো ছেলে আফফানকে হাফেজ বানানোর চেষ্টা করেন তিনি।

তাকে অবাক করে দিয়ে আফফান মাত্র ছয় মাসেই পুরো কোরআন হেফজ করে ফেলেছে। বাবা নিজেও কখনো ভাবেননি, আফফান এত সহজে কোরআনে হাফেজ হয়ে যাবে। তাই তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

আফফানের হেফজের ব্যাপারে ওই মাদরাসার মুহতামিম (প্রধান শিক্ষক) হাফেজ মাওলানা মুফতি আবুল কাশেম বলেন, ছয় মাসে হাফেজ হওয়ার ইতিহাস খুবই কম। স্বাভাবিকভাবে পরিপূর্ণ হাফেজ হতে কমপক্ষে তিন থেকে চার বছর সময় লেগে যায়। তবে মেধার পাশাপাশি কঠোর পরিশ্রমের মাধ্যমে আফফান বিরল এই সম্মান লাভ করলো। এটি তার মাদরাসার জন্যও গৌরবের।

হাফেজ আফফান ভবিষ্যতে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশবাসীর সেবা করতে চায়। এজন্য সে দেশবাসীসহ সবার নিকট দোয়া চেয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ