শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:৫৮

শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:৫৮

সিলেটের বন্যা কবলিত এলাকায় হেফাজতের ত্রাণ বিতরণ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে সিলেটের গোয়াইনঘাটে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন হেফাজতের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান, নায়েবে আমীর মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, ঢাকা মহানগর সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, ঢাকা মহানগর সেক্রেটারি মুফতী কেফায়েতুল্লাহ আজহারী, ঢাকা মহানগরের সহকারী সেক্রেটারি মাওলানা আনিসুর রহমান, মহানগর কমিটির সদস্য মুফতী কামালউদ্দীন ও মাওলানা রাশেদ বিন নূর, কেন্দ্রীয় কমিটির মিডিয়া সমন্বয়ক সাইয়েদ মাহফুজ খন্দকার প্রমুখ।

প্রায় এক হাজার বন্যা কবলিত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। এছাড়াও বন্যা কবলিত এলাকার কয়েকশত আলেম-ওলামাকে আর্থিক সহায়তা করা হয়।

ত্রাণ বিতরণের সময় হেফাজত মহাসচিব বলেন, আমরা এর আগেও হেফাজতের পক্ষ থেকে ত্রাণ বিতরণে এসেছিলাম। এবারও আপনাদের দুর্যোগে পাশে দাঁড়াতে আমরা এসেছি। হেফাজত ঈমান আকিদার সংগঠন হলেও মানবিক দুর্যোগে বরাবরের মতো হেফাজত জনগণের পাশে দাঁড়াতে চেষ্টা করেছে।

তিনি বলেন, আপনাদের দুঃখ দুর্দশা দেখে আমরাও সমব্যথী। আমরা বুঝতে পারছি কি কষ্টের মধ্যে আপনারা দিন পার করছেন। মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দ্রুত আপনার এই মসিবত থেকে উদ্ধার করেন।

হেফাজতের ঢাকা মহানগর সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী বলেন, ইসলামের সুমহান আদর্শে বলিয়ান হয়ে আকাবীরদের দেখানো পথ অনুসরণ করে আমরা চেষ্টা করে যাচ্ছে বন্যা কবলিত দূর্দশাগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে। ইসলাম আমাদের এই শিক্ষা দিয়েছে। আমাদের আকাবীরগণ আমাদের এই পথ দেখিয়েছেন।

তিনি বলেন, আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি তিনি আপনাদের এই মসিবত থেকে উদ্ধারের ব্যবস্থা করে দিক। আপনারা আমাদের মরহুম মুরব্বিদের জন্য, বিশেষ করে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ., শাইখুল হাদীস আল্লামা জুনাইদ বাবুনগরী রহ., আল্লামা নূর হুসাইন কাসেমী রহ., আল্লামা নুরুল ইসলাম জেহাদী রহ.-এরজন্য বিশেষভাবে দোয়া করবেন।

ঢাকা মহানগর হেফাজতে সেক্রেটারি মুফতী কেফায়েতুল্লাহ আজহারী বলেন, হেফাজত শাইখুল ইসলাম আল্লামা শফী রহ., আল্লামা জুনাইদ বাবুনগরী রহ. আদর্শের ওপর অবিচল থেকে দেশ ও মানুষের কল্যাণে অতীতের মতো আগামীতেও কাজ করে যাবে ইনশাআল্লাহ। আমীরে হেফাজত ও মহাসচিবের নির্দেশনায় ঢাকা মহানগরের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য কিছু হাদিয়ে নিয়ে আসতে৷ আমরা এটাকে আমাদের দায়িত্ব বলে মনে করেছি। ইনশাআল্লাহ আগামীতেও যে কোনো দুর্যোগ-দুর্দিনে আমরা আপনাদের পাশে থাকবো।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ