শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:৫৯

শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:৫৯

মেহেরপুরে কাঁফনের কাপড় পরে ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

মেহেরপুর প্রতিনিধিঃ  শহরের কোর্ট মসজিদ মার্কেট উচ্ছেদের প্রতিবাদ ও পূনর্বাসনের দাবিতে হোটেল বাজার ব্যবসায়ী সমিতির ৫ দিনের কর্মসূচীর ৫ম দিনে সকল দোকান ও ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ করে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছে ব্যাবসায়ীরা। আজ রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে এ কর্মসূচী পালন করেন ব্যবসায়ীরা।

মেহেরপুর শহরের হোটেল বাজার কাঁশারিপাড়া শেষ সীমানা থেকে কাফনের কাপড় পরে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।

হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি শেখ মোমমিনের সঞ্চালনায় ,সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চেম্বার অফ কমার্সের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক এনামুল হক বকুল,হোটেল বাজার ব্যবসায়ী সমিতির , সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন, কলেজ মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি এমএ কুদ্দুসসহ ব্যবসায়ীরা।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের অপসারণ দাবি করে সমাবেশে বক্তারা বলেন ২০০৬ সালে মসজিদের উন্নয়ন প্রকল্পে মসজিদ কমিটিকে ২৫ টি দোকান বাবদ ২ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হয় । যার রশিদসহ সমস্ত প্রমাণ আছে। তাই কোন ভাবেই এগুলো অবৈধ দোকান হতে পারে না। প্রধানমন্ত্রীর নির্দেশ যার ঘর নাই তাকে ঘর তৈরি করে দেওয়া হয় কিন্তু মেহেরপুরের ব্যবসায়ীরা ঘরছাড়া হলেন। তারা বলছেন অবৈধ দোকান কিন্তু জেলা প্রশাসকের পক্ষ থেকে ভাড়ার নোটিশ প্রদান এটি বিবেচনার বিষয়।

আরো বলেন, ব্যবসায়ীদের মোট ক্ষতি আনুমানিক ১কোটি ৭০ লাখ টাকা। এত ক্ষতি করাই অবিলম্বে আমরা জেলা প্রশাসক ও এসিল্যান্ডের অপসরণ চাচ্ছি। আমাদের পাঁচ দিনের যে কর্মসূচি ছিলো তাতে যদি কোনো ব্যবস্থা গৃহীত না হয় তাহলে আজ রাতে জেলার সকল ব্যবসায় সমিতি আলোচনা করে এক দফা আন্দোলনে যেতে বাধ্য হব । আর তা হলো জেলা প্রশাসকের অপসারণ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ