বৃহস্পতিবার | ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ রমজান, ১৪৪৭ হিজরি | ৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:২৬

বৃহস্পতিবার | ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ রমজান, ১৪৪৭ হিজরি | ৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:২৬

অস্ত্র বোঝাই ইউক্রেনের বিমান ধ্বংস করল রাশিয়া

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ সেনারা অস্ত্র বোঝাই ইউক্রেনের একটি বিমান ধ্বংস করেছে। রুশ বার্তা সংস্থা স্পুতনিক এ খবর দিয়েছে।

ওই মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো ইউক্রেনের একটি সামরিক বিমান ধ্বংস করে যা অস্ত্র ও গোলা-বারুদ বহন করছিল। বিমানটি ওদিসা বন্দরের কাছে কৃষ্ণ সাগরে ধ্বংস হয়। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ১৭টি ড্রোন ধ্বংস করে।

ওদিকে ইউক্রেনে আসা বিদেশী ভাড়াটে সেনাদের একটি প্রশিক্ষণ কেন্দ্রে রুশ ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানলে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে আসা বিদেশী ভাড়াটে সেনাদের সংখ্যা ছিল প্রায় ছয় হাজার ৫০০, কিন্তু রুশ হামলায় তাদের সংখ্যা এখন প্রায় তিন হাজার ৫০০-তে দাঁড়িয়েছে এবং এ ধরনের বিপর্যয়ের কারণে ইউক্রেনে বিদেশী ভাড়াটে সেনা আসা বন্ধ হয়ে গেছে। ভাড়াটে সেনাদের বেশিরভাগেরই তেমন একটা প্রশিক্ষণ নেই বলে রুশ সূত্র উল্লেখ করেছে।

ইউক্রেনে রুশ সেনা অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইউক্রেনের ১৮৭টি বিমান, ১২৯টি হেলিকপ্টার, এক হাজার ১০৪টি ড্রোন, ৩২৮টি বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইউনিট, তিন হাজার ৪০৬টি ট্যাংক ও অন্যান্য সাঁজোয়া যান, ৪৬৬টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক, এক হাজার ৭৭২টি মর্টার ও কামান এবং তিন হাজার ৩১১টি বিশেষ সামরিক যান ধ্বংস করেছে রাশিয়া।

রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সব লক্ষ্যগুলো অর্জিত না হওয়া পর্যন্ত সেনা অভিযান অব্যাহত থাকবে। ইউক্রেনে রুশ সেনা অভিযান ১০০ দিন অতিক্রম করেছে তথা চতুর্থ মাসে পড়ল এই সেনা অভিযান। রাশিয়া তার পাশের এই দেশটিতে সামরিক সাজ-সরঞ্জাম ও অস্ত্র পাঠানোর বিরুদ্ধে ইউরোপ ও মার্কিন সরকারকে হুশিয়ারি দিয়ে বলেছে, এর ফলে সংঘাত জোরদার হবে এবং তা অনিশ্চিত পরিণতি বয়ে আনতে পারে। #

পার্সটুডে/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ