বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:১৯

বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:১৯

৪৫ জন যাত্রী নিয়ে খুলনা থেকে কলকাতার উদ্দেশ্যে ‘বন্ধন’ এক্সপ্রেস

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: করোনার কারণে দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর খুলনা-কলকাতা রুটে চালু হয়েছে ট্রেন ‘বন্ধন’ এক্সপ্রেস।

আজ রোববার (২৯ মে) সকালে কলকাতা থেকে ছেড়ে এসে দুপুরে খুলনা থেকে যাত্রী নিয়ে রওনা হয়েছে ট্রেনটি। দীর্ঘদিন পর যাত্রীরা খুলনা-কলকাতা সরাসরি যাতায়াত করতে পারছে।

খুলনা রেল স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বলেন, আজ রোববার সকাল ৭ টা ৪৫ মিনিটে ভারত থেকে ১৯ জন যাত্রী নিয়ে ছেড়ে আসে বন্ধন ট্রেন। ট্রেনটি দুপুর ১২ টা ৫০ মিনিটে খুলনা স্টেশনে এসে পৌছায়। কলকাতা থেকে ১৯ জন যাত্রী নিয়ে আসলেও খুলনা থেকে ৪৫ জন যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে ‘বন্ধন এক্সপ্রেসটি’।

তিনি আরও বলেন, দীর্ঘদিন বন্ধ ছিল ট্রেনটি। আজকের যাত্রায় যাত্রী কিছুটা কম রয়েছে। পরবর্তীতে যাত্রী আরও বাড়বে। প্রতি বৃহস্পতিবার ও রোববার দুই দিন খুলনা-কলকাতা রুটে ট্রেনটি চলাচল করবে।

ট্রেনের ভাড়া ও ভ্রমণ কর বিষয়ে তিনি বলেন, সবমিলিয়ে ট্রেনের এসি চেয়ার টিকিটের মূল্য ১ হাজার ৫৩৫ টাকা এবং কেবিনের ভাড়া ২ হাজার ২৫৫ টাকা।

রেলওয়ে সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৬ নভেম্বর কলকাতা-খুলনার মধ্যে ৪৫৬ আসনের ‘বন্ধন এক্সপ্রেস’ নামের আন্তর্জাতিক ট্রেনটি চলাচল শুরু হয়। শীতাতপ নিয়ন্ত্রিত এ ট্রেনে কেবিনে সিট ভাড়া দেড় হাজার ও চেয়ার কোচ ভাড়া এক হাজার টাকা। সঙ্গে যোগ হয় ৫০০ টাকার ভ্রমণ কর। বেনাপোল স্থলবন্দরে যাত্রীর পাসপোর্ট, ভিসাসহ ইমিগ্রেশনের যাবতীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এরপর যাত্রীরা সরাসরি খুলনা ও কলকাতার মধ্যে যাতায়াত করতে পারেন। ট্রেনটির ৪৫৬ আসনের মধ্যে ৩১২টি এসি চেয়ার ও ১৪৪টি প্রথম শ্রেণির আসন রয়েছে। কলকাতা–খুলনার মধ্যে দূরত্ব ১৭২ কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশে পড়েছে ৯৫ কিলোমিটার ও ভারতে পড়েছে ৭৭ কিলোমিটার।

‘বন্ধন এক্সপ্রেস’ সকাল ৭টা ১০ মিনিটে কলকাতা থেকে যাত্রী নিয়ে সকাল ৯টা ৪৫ মিনিটে বেনাপোল স্টেশনে পৌঁছাবে। পরে ইমিগ্রেশন কার্যক্রম শেষে সকাল ১০টা ৪৫ মিনিটে খুলনার উদ্দেশ্যে রওনা দিয়ে পৌঁছাবে ১২টা ৩০ মিনিটে। খুলনা থেকে আবার যাত্রী নিয়ে দুপুর দেড় টায় রওনা দিয়ে বেনাপোল পৌঁছাবে বিকাল ৩টা ১৫ মিনিটে। পরে বেনাপোলে রেলওয়ে ইমিগ্রেশনে পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষে বিকাল ৪টা ১৫ মিনিটে রওনা দিয়ে কলকাতা পৌঁছাবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।

খুলনা থেকে কলকাতার যাত্রী শেখ আমিনুল বলেন, চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় যাচ্ছি। চারজন ভাই-বন্ধু সফরে রয়েছি। ট্রেনের সি-৩ বগিতে রয়েছি। এই বগিতে আমরা চারজন যাত্রীই উঠেছি। আনন্দদায়ক ভ্রমণ এটা। তিনি বলেন, এসি চেয়ার সিটে জনপ্রতি সর্বমোট ১ হাজার ৫৩৫ টাকা ভাড়া নিয়েছে।

অপরযাত্রী মাসুম বলেন, যাত্রাটা খুবই আনন্দের। কলকাতা যাওয়ার জন্য ট্রেন যাত্রা খুবই আরামদায়ক।

উল্লেখ্য, ২০১৭ সালে খুলনা-কলকাতা রুটে ‘বন্ধন এক্সপ্রেস’ চালু হয়। করোনা মহামারির কারনে ২০২০ সালের ১৫ মার্চ থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী আন্তঃদেশী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনটি চলাচল বন্ধ হয়ে যায়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ