বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:১৭

বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:১৭

ঢাবি’র জহুরুল হক হলের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে সাঁতার কাটার সময় ডুবে মারা গেছেন ওই হলের এক শিক্ষার্থী। ডুবে যাওয়া ওই শিক্ষার্থীর নাম আরিফুর রহমান পলাশ।

পুকুরে ডুবে যাওয়ার কিছুক্ষণের মধ্যে অন্য শিক্ষার্থীরা আরিফকে তুলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। কিন্তু, আইসিইউতে রেখেও শেষ রক্ষা হয়নি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জানা গেছে, আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে আরিফ ডুবে যান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ১৭তম ব্যাচের ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শহীদ সার্জেন্ট জহুরুল হক হলেরই আবাসিক ছাত্র ছিলেন। তাঁর গ্রামের বাড়ি জামালপুর জেলায়।

আরিফের এক বন্ধু কাজী আশিক বলেন, ‘আরিফ আমাদের ব্যাচমেট। আজ সকালের নাস্তা করে সে প্রোগ্রামে গিয়েছিল। প্রোগ্রাম থেকে এসে ওর আরেক বন্ধুর সঙ্গে পুকুরে নামে। পুকুরে তারা দুজন সাঁতার কেটে পুকুরের এক পাড় থেকে অন্য পাড়ে পার হচ্ছিল। অন্য পাড়ের কাছাকাছি গিয়ে ডুবে যায়।’

কাজী আশিক আরও জানান, ‘আরিফের সঙ্গে যে বন্ধু ছিল, সেও খুব ক্লান্ত থাকায় লোকজন ডাকাডাকি করতে থাকে। তখন হলের অন্য শিক্ষার্থীরা আসতে এবং পুকুরে নেমে আরিফকে খুঁজে পেতে সময় লেগে যায়। পরে পানি থেকে তোলার পর তাঁর অবস্থা খুবই খারাপ ছিল। এ অবস্থায় আরিফকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ঘণ্টাখানেকের মতো নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। একপর্যায়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রহিম এনটিভি অনলাইনকে বলেন, ‘আরিফ পুকুরে গোসল করতে নেমেছিল। কিন্তু, দুঃখজনকভাবে সে ডুবে যায়। পরে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ