বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:১৮

বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:১৮

ভারত জুড়ে ইসলামোফোবিয়া প্রতিরোধে ১ হাজারটি সম্প্রীতি মঞ্চ গঠনের ঘোষণা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ

ভারতে চলমান সাম্প্রদায়িকতা ও ইসলামোফোবিয়া প্রতিরোধে এক হাজার সম্প্রীতি মঞ্চ গঠনের ঘোষণা দিয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, আওলাদে রাসূল হযরত মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী।

গতকাল শনিবার (২৮ মে) সকালে উত্তর প্রদেশের দেওবন্দে উসমান নগর ঈদগাহ ময়দানে জমিয়তে উলামায়ে হিন্দের ২ হাজার সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জমিয়তে উলামায়ে হিন্দের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আসআদ মাদানীর সভাপতিত্বে এই সম্মেলনে যোগদান করেন জমিয়তের অপর অংশের সভাপতি, আমীরুল হিন্দ হযরত মাওলানা সাইয়্যিদ আরশাদ মাদানী।

সম্মেলনের প্রথম অধিবেশনে বর্তমানে ভারতে ক্রমবর্ধমান ইসলামবিদ্বেষকে কীভাবে প্রতিরোধ করা যায় তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। মুসলিম ও অমুসলিম সম্প্রদায়ের সম্মিলনে সম্প্রীতি মূলক ফোরাম গঠনের প্রস্তাবও এই সম্মেলনে পাশ হয়।

সভাপতির ভাষণে মাওলানা মাহমুদ মাদানী বলেন, আমরা মুসলমানরা দুর্বল হতে পারি, কিন্তু এর মানে এই নয় যে, আমরা মাথা নত করে সব মেনে নেবো।

তিনি বলেন, আমরা সব বিষয়ে আপস করতে পারি, কিন্তু আমাদের ঈমান ও আকীদা প্রসঙ্গে কোনো আপস হতে পারে না। আমাদের ঈমান আমাদের শিক্ষা দেয়, কোনো পরিস্থিতিতেই হতাশ হওয়া যাবে না। এই সাম্প্রদায়িক শক্তির একটি অ্যাকশন প্ল্যান আছে, তারা আমাদের কাছ থেকে এর হীন প্রতিক্রিয়া চায়, কিন্তু আমরা তাদের এই পরিকল্পনার ফাঁদে পা দিয়ে এর অংশ হতে পারি না।

মাওলানা মাদানী আরো বলেন, সাম্প্রদায়িক লোকেরা ভারতে সংখ্যাগরিষ্ঠ নয়, সংখ্যায় তারা নগণ্য। বরং আমরাই এই দেশে আদর্শিকভাবে সংখ্যাগরিষ্ঠের কাতারে। কিন্তু দুঃখজনক হলেও বাস্তবতা হলো এই যে, যারা ঘৃণা ও সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে, এরা দেশের দুশমন, এরা দেশদ্রোহী; এটা ভালোভাবে জানা থাকার পরও ভারতের অধিকাংশ মানুষ এদের প্রতিরোধে আজ মুখ বুজে আছে।

সাম্প্রদায়িক বিদ্বেষ নির্মূলের দায়িত্ব সরকার ও গণমাধ্যমের উপরই বেশি বর্তায় মন্তব্য করে তিনি বলেন, আমাদের পূর্বপুরুষেরা এই দেশের জন্য মহান ত্যাগ স্বীকার করেছেন, তাই আমরা সাম্প্রদায়িক শক্তিকে ভারতের মর্যাদা নিয়ে খেলতামাশার সুযোগ দিতে পারি না।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ