শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:১৭

শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:১৭

ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ব্রিটিশ তরুণীর ইসলাম গ্রহণ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

বিশ্বখ্যাত ইসলামী স্কলার ও মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম ড. শায়খ আহমাদ আত তাইয়েবের উপস্থিতিতে ইসলাম গ্রহণ করলেন এক ব্রিটিশ তরুণী।

গত শনিবার মিসরে তিনি ইসলামে প্রবেশ করেন। ওই তরুণী মিসরীয় যুবক মাহমুদ হুসাইনকে বিয়ে করেন। তার স্বামীই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে স্ত্রীর ইসলাম গ্রহণের বিষয়টি নিশ্চিত করলেন।

ওই পোস্টে মিসরের হারগাদা শহরের বাসিন্দা মাহমুদ হুসাইন তার স্ত্রীর ইসলাম গ্রহণের কয়েকটি ছবিও শেয়ার করেন। তাতে দেখা যায়, স্ত্রী ইসলামে দীক্ষিত হওয়ার পর তারা উভয়ে শায়খুল আজহারের পাশে অবস্থান করছেন।

ছবিগুলোর ক্যাপশনে মাহমুদ হুসাইন লিখেন, ‘আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার জন্য যিনি তাঁর উত্তম নেয়ামত দ্বারা পরিপূর্ণ করেছেন। আল্লাহ আমার স্ত্রীকে ইসলামের প্রতি হেদায়েত দিয়ে আমাদের ওপর অনুগ্রহ করলেন।’ পোস্টে তিনি শায়খুল আজহারসহ সমগ্র মুসলিম উম্মাহর জন্য দোয়া করেন।

মিসরের কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে আলজাজিরা জানায়, ব্রিটিশ ওই তরুণীর নাম ছিল ক্যারি রাইট। কিন্তু ইসলামে দীক্ষিত হওয়ার পর এই নাম পরিবর্তন করে মহানবী সা:-এর মেয়ের সাথে মিলিয়ে নিজের নতুন নাম রেখেছেন রুকাইয়াহ।

রুকইইয়াহর স্বামী মাহমুদ হুসাইন জানান, তার স্ত্রী আদি ব্রিটিশ নাগরিক। স্ত্রী সাত মাসের মতো মিসরে অবস্থান করেন, তখন-ই তাদের পরিচয়। এ সময় রুকাইয়াহকে তিনি ইসলামের প্রকৃত অবস্থা তুলে ধরেন।

তিনি আরো জানান, পশ্চিমা সংবাদমাধ্যম ইসলামকে যেভাবে ‘উগ্রবাদে’র সাথে সম্পৃক্ত করে উপস্থাপন করে, তা থেকে দূরে থেকে রুকাইয়াহ ইসলাম সম্পর্কে জানে। কেননা, যখন সে মিসরে মুসলিমদের বাস্তবিক জীবনাচার প্রত্যক্ষ করে, তখন সে ইসলামের সৌন্দর্য দেখতে পায়।

মাহমুদ হুসাইন বলেন, রুকাইয়াহর পরিবারের বেশিরভাগ সদস্য খ্রিস্টধর্মের অনুসারী। তবে কেউ কেউ আছেন যারা কোনো ধর্মেই বিশ্বাস করেন না। তবে বিশ্বাসের ক্ষেত্রে তাদের সবার স্বাধীনতা আছে। রুকাইয়াহর ইসলাম গ্রহণের খবর শুনে পরিবারের অন্যান্য সদস্য তাকে অভিনন্দন জানান।

সূত্র : আলজাজিরা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ