শনিবার | ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১:২৯

শনিবার | ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১:২৯

ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে নয়া অধ্যায়ের সূচনা হয়েছে: ইসমাইল হানিয়া

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ও ফিলিস্তিনের সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া বলেছেন, ‘অপারেশন আল-কুদস শোর্ড’ ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে নয়া অধ্যায়ের সূচনা করেছে। গত বছরের মে মাসে চালানো ওই অভিযানের প্রথম বার্ষিকী উপলক্ষে রোববার গাজা উপত্যকায় অনুষ্ঠিত এক সভায় তিনি একথা বলেন।

হানিয়া বলেন, ওই অভিযানে গাজা উপত্যকার প্রতিরোধ সংগঠনগুলো খাপ থেকে তাদের তরবারিগুলো বের করে ইসরাইলের গভীরতম অবস্থানগুলোতে হামলা চালিয়েছিল।

হামাস নেতা বলেন, আল-কুদস শোর্ড অভিযান এতটা গুরুতর ছিল যে, তা শুধু ইসরাইলকে নয় বরং মধ্যপ্রাচ্য ভেদ করে আন্তর্জাতিক সমাজকে নাড়া দিতে পেরেছিল। ইসমাইল হানিয়া বলেন, হামাস’সহ অন্যান্য প্রতিরোধ আন্দোলন ওই অভিযানে ইহুদিবাদী ইসরাইলের নিরাপত্তা ব্যবস্থাকে তছনছ করে দিতে পেরেছিল।

হানিয়া বলেন, প্রতিরোধ সংগঠনগুলো ওই অভিযানে যুদ্ধকে ইসরাইল অধিকৃত ভূখণ্ডে নিয়ে যেতে এবং প্রতি ইঞ্চি দখলীকৃত ভূমিতে নিজেদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আঘাত হানতে সক্ষম হয়েছিল।

২০২১ সালের ১০ মে গাজা উপত্যকায় সর্বশেষ আগ্রাসন চালায় ইহুদিবাদী ইসরাইল। কিন্তু এর প্রতিক্রিয়ায় ‘অপারেশন আল-কুদস শোর্ড’ অভিযান শুরু করার ঘোষণা দেয় গাজা-ভিত্তিক প্রতিরোধ সংগঠনগুলো। তারা ইসরাইল অভিমুখে কয়েক হাজার রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

ফিলিস্তিনিদের ওই পাল্টা হামলায় ইসরাইলের রাজধানী তেল আবিবসহ বিভিন্ন শহরের মানুষের জানমালের ব্যাপক ক্ষতি হয়।এক সময় যে ফিলিস্তিনিদের প্রতিবাদের একমাত্র মাধ্যম ছিল ইট বা পাথর সেই ফিলিস্তিনিরা আজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরাইলে আঘাত হানছে যা ইহুদিবাদীদের পাশাপাশি তাদের দোসরদের অন্তরে কম্পণ সৃষ্টি করেছে। সূত্র: পার্সটুডে

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ