মঙ্গলবার | ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ রমজান, ১৪৪৭ হিজরি | ৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:৫৬

মঙ্গলবার | ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ রমজান, ১৪৪৭ হিজরি | ৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:৫৬

জাতীয় পতাকাঃ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জাতিস্মরের প্রতীক

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

ফাইজুল ইসলাম:

জাতীয় পতাকা নিছক কোন পতাকা নয়, এটি পতাকার প্রতিকৃতিতে ফুঁটে থাকা রাষ্ট্রসত্তা। বাঙালী জাতির সার্বভৌমত্বের প্রতীক জাতীয় পতাকা। বাঙালী জাতির মুক্তি বা স্বাধীন স্বাধিকারের প্রতীক লাল সবুজ পতাকাঁ।

বাংলাদেশের জাতীয় পতাকা সিরাজুল আলম খানের পরিকল্পনা ও নির্দেশনায় অনুমোদিত হয়। ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের (ইকবাল হল) ১১৮ নম্বর কক্ষে তৎকালীন ছাত্রলীগ নেতা আ স ম আব্দুর রব, শাজাহান সিরাজ, কাজী আরেফ আহমদ, মার্শাল মনিরুল ইসলাম, হাসানুল হক ইনু ও শিবনারায়ণ দাস পতাকা নকশা তৈরি করার পরিকল্পনা নিয়ে বৈঠকে বসেছিলেন। বৈঠকে কাজী আরেফের প্রাথমিক প্রস্তাবনার ওপর ভিত্তি করে আলোচনা শেষে গাঢ় সবুজ জমিনের ওপর লাল সূর্যের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়।

এরপর ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে হাসানুল হক ইনুর নেটৃত্বে ১১৬ নম্বর কক্ষে রাত ১১টার পর বাংলাদেশের পতাকার পরিকল্পনা ও সিদ্ধান্ত মোতাবেক লাল-সবুজের বৃত্তের ওপর পূর্ব বাংলার চিত্র আঁকেন ইতিহাসের শ্রেষ্ঠ চিত্রকর্ম শিল্পী শিবনারায়ণ দাস।

পুরো পতাকার ডিজাইন সম্পন্ন করার পর সেই রাতেই ঢাকার নিউ মার্কেট এলাকার বলাকা ভবনের তৃতীয় তলায় ছাত্রলীগের অফিসের পাশে ‘নিউ পাক ফ্যাশন’ টেইলার্সের দর্জি খালেক মোহাম্মদি পতাকার নকশা বুঝে নিয়ে কাজ শুরু করেন এবং ভোরের মধ্যেই কয়েকটি পতাকা তৈরি করেন।

২ মার্চ ঢাকায় স্বতঃস্ফূর্ত হরতাল পালিত হয় এবং পাকিস্তানি সরকার কারফিউ জারি করে। ঐ দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বেলা ১১টায় ছাত্রলীগ ও ডাকসুর আহ্বানে আয়োজিত সভায় লাখ লাখ ছাত্র-জনতার উপস্হিতিতে বাংলাদেশের মানচিত্রখচিত প্রথম স্বাধীনতার পতাকা প্রথম উত্তোলন করা হয়।

“পতাকা উত্তোলনের সময় বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো”

“তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা”

স্লোগানে স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রকম্পিত হয়। এ বিশাল সমাবেশে সভাপতিত্ব করেন নূরে আলম সিদ্দিকী।

তৎকালীন ডাকসুর ভিপি আ স ম আব্দুর রব স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করে, বাঙালির স্বাধীন আবাস ভূমি বাংলাদেশ নামক নতুন রাষ্ট্রের অভু্যদয় অনিবার্য করে তোলেন।
দীর্ঘ নয় মাসের সম্মুখ সমর ও এক সগর রক্তের বিনিময়ে কেনা আমাদের জাতীয় পতাকা।

জাতীয় পতাকা উত্তোলনের সময়ঃ

ঈদ-এ-মিলাদুন্নবী, স্বাধীনতা দিবস (২৬ মার্চ), বিজয় দিবস (১৬ ডিসেম্বর) এবং সরকার ঘোষিত অন্য যেকোনও দিন সারা দেশের সরকারি-বেসরকারি সব ধরনের অফিসে জাতীয় পতাকা ওড়ানোর নির্দেশনা আছে।

ভাষা শহীদ দিবস (২১ ফেব্রুয়ারি), জাতীয় শোক দিবস (১৫ আগস্ট) এবং সরকার নির্দেশিত দিনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে। তবে অর্ধনমিত করার ক্ষেত্রে আগে পূর্ণ উত্তোলন করে তারপর অর্ধনমিত করার নিয়ম।

এ দিবসে যা খেয়াল রাখতে হবেঃ

বিশেষ কয়েকটি ক্ষেত্রে খেয়াল রাখার জন্য আইনে বলা আছে, কবরস্থানে ‘জাতীয় পতাকা’ নিচু করা যাবে না, বা ভূমি স্পর্শ করানো যাবে না। ‘পতাকা’ কোনও ব্যক্তি বা জড়বস্তুর দিকে নিম্নমুখী করা যাবে না; কখনোই তার নিচের কোনও বস্তু; যেমন- মেঝে, পানি বা পণ্যদ্রব্য স্পর্শ করবে না; কখনোই আনুভূমিকভাবে বা সমতলে বহন করা যাবে না। সর্বদাই ঊর্ধ্বে এবং মুক্তভাবে থাকবে।

জাতীয় পতাকা আইন অমান্যকারীর শাস্তিঃ

পতাকা আইন অমান্যকারীদের জন্যে এক বছরের কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় শাস্তি দেওয়া যাবে।

লেখক: ফাইজুল ইসলাম
৪র্থ বর্ষ, আইন বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

তথ্যসূত্র:

১.হাসান হাফিজুর রহমান
২.স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
৩.একদিন এই দেশে যুদ্ধ হয়েছিল
৪.মহিউদ্দিন আহমেদ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ