সোমবার | ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:২০

সোমবার | ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:২০

অনুমোদন পেল আফগানিস্তান ট্রাস্ট তহবিলের বিলিয়ন ডলারের সেই তহবিল

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

বিশ্ব ব্যাংকের স্থগিত করা আফগানিস্তান ট্রাস্ট তহবিল থেকে এক বিলিয়ন ডলারের বেশি ছাড় দেওয়া হয়েছে। জরুরিভাবে প্রয়োজনীয় শিক্ষা, কৃষি, স্বাস্থ্য এবং পারিবারিক কর্মসূচিতে এই অর্থ ব্যবহার করা হবে। গতকাল মঙ্গলবার বিশ্বব্যাংক এক ঘোষণায় এ তহবিল অনুমোদন দেওয়ার কথা জানায়। বিশ্বব্যাংকের নির্বাহী বোর্ড এর অনুমোদন দিয়েছে। জাতিসংঘের সংস্থা এবং আন্তর্জাতিক সাহায্য গোষ্ঠীর মাধ্যমে এই তহবিলের অর্থ বিতরণ করা হবে। তালেবান কর্তৃপক্ষ সরাসরি তহবিল হাতে পাবে না।

বলা হচ্ছে, স্থগিত অর্থ ছাড়ের ফলে আফগানিস্তানের ক্রমবর্ধমান মানবিক ও অর্থনৈতিক সঙ্কট কিছুটা হলেও লাগব হবে। এই ফান্ড ব্যবহারের অন্যতম লক্ষ্য হল, প্রয়োজনীয় মৌলিক পরিষেবা সরবরাহে সহায়তা করা, দুর্বল আফগানদের রক্ষা করা, মানব পুঁজি এবং মূল অর্থনৈতিক ও সামাজিক পরিষেবাগুলো সংরক্ষণে সহায়তা করা। সেই সাথে ভবিষ্যতে মানবিক সহায়তার প্রয়োজনীয়তা হ্রাস করা।

গত বছরের আগস্টের মাঝামাঝিতে তালেবান আফগান দখল করলে বিশ্বব্যাংকের আফগানিস্তান পুনর্গঠন ট্রাস্ট ফান্ড স্থগিত করেছিল। ওই মাসেই ২০ বছরের যুদ্ধের পর মার্কিন নেতৃত্বাধীন সর্বশেষ আন্তর্জাতিক সৈন্যরা আফগান ত্যাগ করে। বিশ্বের বিভিন্ন দেশ সরকারি ব্যয়ের ৭০ শতাংশেরও বেশি আর্থিক সহায়তা বন্ধ করে দেয়। ওই সময় মার্কিন যুক্তরাষ্ট্র আফগান কেন্দ্রীয় ব্যাংকের তহবিলের প্রায় ৯ বিলিয়ন ডলার স্থগিত করে।

জাতিসংঘের মতে, তহবিল হ্রাস আফগানিস্তানের অর্থনৈতিক পতন ও নগদ অর্থের সংকটকে ত্বরান্বিত করেছে। অর্থাভাবে এই মানবিক সংকট আরও গভীর হয়েছে, যা দেশটির ৩৯ মিলিয়ন জনসংখ্যার অর্ধেকেরও বেশি লোককে অনাহারের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।

বিশ্বব্যাংক বলেছে, প্রাথমিকভাবে এআরটিএফ দাতারা প্রায় ৬০০ মিলিয়ন ডলার মূল্যের চারটি প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নেবে। নারীরা যাতে অংশগ্রহণ করে এবং সহায়তা থেকে উপকৃত হয় তা নিশ্চিত করার ওপর একটি দৃঢ় ফোকাস থাকবে।

তালেবানরা বিগত দুই দশকে নারীদের অধিকারের ব্যাপারে কঠোরতা অবলম্বন করে আসছে। তবে নতুন তালেবান সরকার ক্ষমতায় এসে নারীদের শিক্ষাসহ সব অধিকার সংরক্ষিত করার দক্ষতা দেখিয়েছে।

ইতোমধ্যে আফগানিস্তানের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলো ছেলেমেয়েদের পদভারে মুখর হয়ে উঠেছে। যদিও প্রথম দিকে পরিবেশ-পরিস্থিতি সামাল দিতে মেয়েদের ক্লাসে ফেরা থেকে বিরত রাখা হয়েছিল।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ