বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:৩০

বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:৩০

‘ইসলামী সমাজ বিনির্মানে নবীন আলেমদেরকে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ

রবিউল ইসলাম, যাত্রাবাড়ী প্রতিনিধি: 

বর্তমানে প্রচলিত সমাজ ব্যবস্থা অধিকারহারা মানুষকে তার অধিকার ফিরিয়ে দিতে ব্যর্থ হয়েছে, তাই এই জাহেলি সমাজ ব্যবস্থার পতন ঘটিয়ে ইসলামী সমাজ বিনির্মানে নবীন আলেমদেরকেই অগ্রগামী ভূমিকা পালন করতে হবে বলে। মাওলানা গাজী আতাউর রহমান উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ এখন সচেতন, তাই দেশপ্রেমের মোড়কে দেশবিরোধী ষড়যন্ত্র কিংবা কৌশলে ধর্মবিদ্বেষী অপতৎপরতাকে জনগণ রুখে দিতে জানে। অনুষ্ঠান শেষে তিনশত আলেমকে সংবর্ধিত করা হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যাত্রাবাড়ী শাখার আয়োজনে  নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২২ ফেব্রুয়ারী  মঙ্গলবার পুরানা পল্টনস্থ আই. এ. বি. মিলনায়তনে সভাপতি মুহাঃ রবিউল ইসলাম মাহমুদী এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ নাঈমুল ইসলাম এর সঞ্চালনায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমানে প্রচলিত সমাজ ব্যবস্থা অধিকারহারা মানুষকে তার অধিকার ফিরিয়ে দিতে ব্যর্থ হয়েছে, তাই এই জাহেলি সমাজ ব্যবস্থার পতন ঘটিয়ে ইসলামী সমাজ বিনির্মানে নবীন আলেমদেরকেই অগ্রগামী ভূমিকা পালন করতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ এখন সচেতন; তাই দেশপ্রেমের মোড়কে দেশবিরোধী ষড়যন্ত্র কিংবা কৌশলে ধর্মবিদ্বেষী অপতৎপরতাকে জনগণ রুখে দিতে জানে। অনুষ্ঠান শেষে তিনশত আলেমকে সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমাদ মানসুর বলেন, আলেমরা হলেন এ জাতির রাহবার। চাই তারা পৃথিবীর যেখানেই থাকুক না কেন সেখান থেকেই জাতিকে নেতৃত্বের দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম,ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের প্রচার ও দাওয়াহ সম্পাদক মুফতী শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম।

বিশেষ বক্তার বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের সভাপতি মুহাম্মাদ সাব্বির আহমাদ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ যাত্রাবাড়ী থানা শাখার সভাপতি মুফতী রফিকুল ইসলাম আশ্রাফী,ইসলামী যুব আন্দোলন যাত্রাবাড়ী থানা শাখার সভাপতি মুফতী ওমর ফারুক কাসেমী,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যাত্রাবাড়ী শাখার সাবেক সভাপতিঃ বি এম মাহদী আল-হাসান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যাত্রাবাড়ী শাখার সহ-সভাপতিঃ মুহাম্মাদ হুসাইন আহমাদ,সাংগঠনিক সম্পাদকঃ সৈয়দ তানভীর,তথ্য গবেষণা ও প্রচার সম্পাদকঃ জুনায়েদ আল হাবীব,অর্থ ও কল্যাণ সম্পাদকঃ ইসহাক মাহমুদী, প্রকাশনা ও দফতর সম্পাদকঃ আবু তাহের মাহমুদী, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদকঃ নোমান আহমাদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদকঃ আরিফুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ