সোমবার | ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ শাবান, ১৪৪৭ হিজরি | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ১০:৩৮

সোমবার | ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ শাবান, ১৪৪৭ হিজরি | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ১০:৩৮

একুশ হয়ে উঠুক জাতীয় আত্মপরিচয়ের ভিত্তি!

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ

শরিফুল ইসলাম রিয়াদ:

একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে এক তাৎপর্যপূর্ণ অর্জন। ইতিহাসে এমন সাহসি জাতি খুঁজে পাওয়া মুশকিল যারা রক্ত ও জীবন দিয়ে ভাষা ও রাষ্ট্রের জন্ম দিয়েছে।

যে ভাষা রক্ত দিয়ে কেনা-বেচা হয়েছে সে ভাষার মর্যাদা রক্ষায় তা জাতীয়ভাবে ব্যাপক প্রয়োগের বিষয়টি বিবেচনায় আশা উচিত। কিন্তু আমরা তা না করে সাম্রাজ্যবাদীদের চাপিয়ে দেওয়া ভাষাকে সহজ ও বীরত্বব্যঞ্জক গ্রহণ করছি।
আমরা যেন আপন সন্তান থেকে অন্যের সন্তানের প্রতি দরদ বেশি প্রকাশ করছি।

আমরা কখনও ভাবিনি কেন আমারা নিজেস্ব ঢংয়ে জ্ঞান, বিজ্ঞান, শিল্প, ইতিহাস, সংস্কৃতি ও দর্শনে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারিনা? কেন বিশ্ববিদ্যালয়ের গবেষণা কর্মগুলো বাংলায় হয়না? কেন বিচারকরা বাংলায় রায় লিখে না? কেন আমরা পশ্চিমের চাপিয়ে দেওয়া ভাষাগত সাম্রজ্যবাদ (To-Let, Road Number, Name plate House Number ইত্যাদি ) থেকে বের হতে পারিনি?

কেন পারিনি? এ দায় কার?

আপনি হয়তে ভাবছেন এটি আমার অন্ধত্ব! নতুবা উগ্র জাতীয়তাবাদ! না ভাই এটাই আত্ম পরিচয়ের শক্তি। এটাই নিজস্ব বোধ-চেতনা ও সংস্কৃতির মিশিলে বিশ্ব দরবারে বড় হয়ে উঠার বীরদর্পে চেষ্টা।

কারণ ধার করা সংস্কৃতি ও ভাষা দিয়ে হয়তো বেঁচে থাকা যায় কিন্তু শ্রেষ্ঠত্ব অর্জন করা যায়না।

আমরা নতুন আত্মপরিচয় চাই। নতুন ইতিহাস সৃষ্টি করতে চাই। তবে ইতিহাস সৃষ্টির সহজ কোন পন্থা আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি। ইতিহাস তৈরি করতে শতভাগের পর আরো দশভাগ চেষ্টা করতে হয়।

আমরা হয়তো আগে বুঝতে পারতাম না কোনটায় আমাদের মঙ্গল কোনটাই অমঙ্গল।এখন আমরা বুঝি পশ্চিমকে প্রশ্নাতীত কোলে তুলে নেওয়াই আমাদের মূল গদল।

আমরা একুশে ফেব্রুয়ারিতে নতুন করে ভাবতে চাই।

আমরাও অন্য দশটি স্বাধীন সমৃদ্ধশীল জাতির মত মাথা উঁচু করে দাঁড়াব। আমরাও জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, সাহিত্য, সংস্কৃতি ও দর্শনে অন্য কোন জাতি থেকে পিছিয়ে থাকব না। আমরা কারও মতো হব না আমরা আমাদের মতো হব। আমরা কারো অনুকরণ করব না নিজেদের সৃষ্টিশক্তি বিকাশিত করব।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সত্য এড়িয়ে যারা কথায় কথায় মিথ্যার সাথে আপোষ করে তারা কখনও জাতির মোড় ফিরাতে পারেনা।

আমরা এ জায়গায় কাজ করতে চাই।

 

এন.এইচ/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ