শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:২১

শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:২১

আফগানিস্তানে আইএসের ঘাঁটি থাকার অভিযোগ প্রত্যাখ্যান করলো তালেবান

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

আফগানিস্তানে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের (আইএসের) ঘাঁটি রয়েছে বলে তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমাম আলী রহমান যে অভিযোগ করেছেন তা প্রত্যাখ্যান করেছে আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার। তালেবান সরকারের উপ মুখপাত্র বেলাল কারিমি এক টুইটার বার্তায় রহমানের বক্তব্য নাকচ করে দিয়েছেন বলে খবর দিয়েছে আফগান বার্তা সংস্থা আওয়া।

কারিমি এক টুইটার বার্তায় বলেছেন, আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে নাশকতামূলক তৎপরতা চালানোর জন্য আইএস আফগানিস্তানে ঘাঁটি গেড়েছে বলে ইমামআলী রহমান যে অভিযোগ করেছেন তার কোনো ভিত্তি নেই। কাবুল এই অভিযোগ কঠোর ভাষায় প্রত্যাখ্যান করছে।

তালেবান সরকারের এই মুখপাত্র বলেন, তাজিকিস্তান বা অন্য কোনো দেশকে আফগানিস্তানের ভূমি থেকে কেউ হুমকিগ্রস্ত করতে পারবে না।

তাজিকিস্তানের প্রেসিডেন্ট সোমবার তার ভাষায় আফগানিস্তানে আইএসের ঘাঁটি থাকার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রতিবেশী দেশগুলোর সীমান্তে অন্তত ছয় হাজার আইএস জঙ্গি অবস্থান করছে।

তার বক্তব্য তালেবান সরকার এমন সময় প্রত্যাখ্যান করল যখন গত বছরের ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণের পর থেকে দায়েশ জঙ্গিদের সঙ্গে তালেবান সেনাদের বহু স্থানে সংঘর্ষ হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। এছাড়া, তালেবান শাসনামলে বেশ কিছু সন্ত্রাসী হামলার দায়িত্বও স্বীকার করেছে আইএস জঙ্গিরা।#

পার্সটুডে

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ