বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:৫৬

বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:৫৬

নারায়ণগঞ্জে হাতপাখার প্রার্থীর সমর্থনে মাঠে নামলেন বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর আলেম-ওলামা, ব্যাবসায়ী, চিকিৎসক, শিক্ষাবিদ, আইনজীবী, যুবসমাজ ও সংখ্যালঘুসম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিত্বশীল ব্যাক্তিবর্গ এর পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতী মাসুমবিল্লাহ সাহেবের সমর্থনে ৮ জানুয়ারী শনিবার বেলা ১১টায় ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন ৬৭নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃইবরাহীম এর নেতৃত্বে প্রচারণায় মাঠে নামেন।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্পটে তারা ইসলামী আন্দোলনবাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থীর পক্ষে নাগরিক সমাজের ব্যানারে গনসংযোগ করেন। এসময় ঢাকা সিটির আলোচিত কাউন্সিলর হাজী মোঃ ইবরাহীম বলেন পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থীমুফতী মাসুম বিল্লাহ অত্যন্ত সজ্জন ব্যাক্তিত্ব। আমরা প্রত্যাশা করছি তিনি মেয়র নির্বাচিত হলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনেরজনগণ যথাযথ নাগরিক সেবা ভোগ করতে পারবে এবং তিনি নারায়ণগঞ্জ সিটির নাগরিকদের একটি আদর্শ নগর উপহারদিবেন। তিনি আরো বলেন আজ নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিত্বশীল ব্যাক্তিবর্গের উপস্থিতি ও সমর্থন ১৬জানুয়ারী হাতপাখা প্রতীকের বিপুল ভোটে বিজয়ের আভাস দিচ্ছে। বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সুমন আহমদ বলেন মাসুম সাহেব শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। নারায়ণগঞ্জ সিটির অসংখ্য শিক্ষা-প্রতিষ্ঠানের সাথে তিনি সম্পৃক্ত রয়েছেন। শিক্ষার আলো ছড়িয়ে দিতে নারায়ণগঞ্জের নাগরিকরা হাতপাখায় ভোট দিবেন বলেতিনি আশাবাদ ব্যাক্ত করেন। নারায়ণগঞ্জ আলেম ওলামাদের পূণ্যভূমি। এখানে আলেম ও খোদাভীরু একজন প্রার্থী মেয়র হবেন এটাই আমাদের প্রত্যাশা, বলেন আলেম সমাজের প্রতিনিধি ইমাম ঐক্য পরিষদের চেয়ারম্যান আল্লামা আজহারুল ইসলাম আজমী।

বিশিষ্ট ব্যবসায়ী এফবিসিসিআই এর সদস্য এম এইচ মোস্তফা বলেন, আমরা চাই নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা সন্ত্রাসী ওচাদাঁবাজমুক্ত একটি নগর দেখতে চায়। একজন সৎ সাহসী ব্যাক্তিই পারে এই কাজটি করতে। নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা মুফতীমাসুম বিল্লাহ’কে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।

সংখ্যালঘু সম্প্রদায় এর প্রতিনিধি কার্তিক বাবু বলেন, মুফতী মাসুম বিল্লাহ নারায়ণগঞ্জ সিটির সংখ্যালঘুদের বিপদে আপদেসবসময় পাশে থাকার আপ্রাণ চেষ্টা করেছেন। সংখ্যালঘুদের যথাযথ অধিকার নিশ্চিতকরণ ও একটি নিরাপদ নগর গঠনেহাতপাখা প্রতীকের পক্ষে আমরা কাজ করবো।

এছাড়াও আইনজীবী, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, যুব সমাজের প্রতিনিধিগণ সহ নাগরিক সমাজ এর ব্যানারে সমর্থন ওগণসংযোগে এসময় আরো উপস্থিত ছিলেন সার্ভ বাংলাদেশের সভাপতি সৈয়দ ওমর ফারুক, শ্রমিক নেতা শফিকুল আমিনখান,ওবায়দুল্লাহ বরকত, শানে সাহাবার সভাপতি মুফতী শামীম আল আরকাম, এডভোকেট কাউসার,জনাব নূর এ আলমনকীব, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ