শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:২০

শনিবার | ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:২০

তালেবানের সাথে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে: পাকিস্তান

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

পাকিস্তান তার দেশের স্বার্থ রক্ষা ও সীমান্তে বেঁড়া দেয়ার বিষয়ে অঙ্গীকার করেছে। সোমবার পাকিস্তানি কর্তৃপক্ষ আরো জানিয়েছে, সীমান্তে বেঁড়া দেয়ার বিষয়ে তালেবানের সাথে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হওয়া এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেন, আফগান সীমান্তে বেষ্টনী নির্মাণের ব্ষিয়ে দেশটির তালেবান কর্তৃপক্ষের সাথে ভুল বোঝাবুঝির অব্সান হয়েছে। এ বিষয়ে তালেবানের সাথে কূটনীতিক পর্যায়ে যোগাযোগ করেছে পাকিস্তান।

এর আগে গত মাসে, পাকিস্তানি সেনারা আফগানিস্তানের নানগারহার প্রদেশ সংলগ্ন এলাকায় নিরাপত্তা বেঁড়া দেয়ার সময় তাদের বাধা দেয় তালেবান সেনারা। ২০২১ সালের আগস্ট মাসের মাঝামাঝি সময়ে তালেবানের ক্ষমতা গ্রহণের পর এটাই ছিল পাকিস্তানের সাথে তাদের প্রথম ভুল বোঝাবুঝি।

পরে পাকিস্তানি কর্তৃপক্ষ দাবি করেছে যে তালেবানের সাথে বিবাদের অবসান হয়েছে। দু’পক্ষই সমঝোতার ভিত্তিতে কাজ করতে একমত হয়েছেন।

এ বিষয়ে শাহ মাহমুদ কুরেশি বলেন, ‘আমরা চুপ করে থাকব না। আফগান সীমান্তের অনেক স্থানে নিরাপত্তা বেষ্টনী নির্মাণ করেছি। এবার সমগ্র আফগান সীমান্তে বেঁড়া দেয়া হবে।’

তিনি আরো বলেন, যদিও আফগানিস্তান আমাদের বন্ধুরাষ্ট্র এবং প্রতিবেশী, তবুও অনেকেই আফগান সীমান্তে নিরাপত্তা বেঁড়া দেয়ার বিষয়ে পাকিস্তানের স্বার্থ ক্ষুণ্ণ করতে চেয়েছেন। কূটনীতিক পর্যায়ে এ সমস্যার সমাধান হয়েছে। আমরা প্রায় ৯০% নিরাপত্তা বেষ্টনী নির্মাণ করেছি।

সূত্র : ইয়েনি শাফাক

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ