মঙ্গলবার | ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ রমজান, ১৪৪৭ হিজরি | ৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:৩৪

মঙ্গলবার | ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ রমজান, ১৪৪৭ হিজরি | ৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:৩৪

এবার ইসলামের দাওয়াত নিয়ে মাঠে রিজওয়ান!

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

পাকিস্তানের তারকা ব্যাটসম্যান এবং ওপেনার মোহাম্মদ রিজওয়ান পুরো বছর জুড়ে অসাধারণ খেলে সবার মন জয় করেছেন। একক ও যৌথ অনেক রেকর্ডও গড়েছেন তিনি। এবার সেই রিজওয়ানকে দেখা গেছে ইসলামের দাওয়াত দিতে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে মোহাম্মদ রিজওয়ানকে ইসলাম ও এর রীতিনীতির ওপর কথা বলতে দেখা যায়। খবর জিও নিউজের।

ভিডিও সূত্রে ওই খবরে বলা হয়, একটি জায়গায় কয়েকজন ব্যক্তি রিজওয়ানকে ঘিরে দাঁড়িয়ে আছেন। আর রিজওয়ান তাদেরকে পশতু ভাষায় ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে জানাচ্ছেন। তাবলিগ জামাতের পরিভাষায় এটি গাশত হিসেবে পরিচিত।

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করা হলেও ভিডিওটি ঠিক কবে এবং কোথায় তোলা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান-ভারত ম্যাচের বিরতির সময় মাঠেই তার নামাজ পড়ার ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছিল।

পাকিস্তান দলের সাবেক অনেক ক্রিকেটারই তাবলিগ জামাতের সাথে জড়িত হয়েছেন। বিষয়টি তাবলিগ ও ক্রিকেট উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রমাণিত হয়েছে।

মোহাম্মদ রিজওয়ানের এ বছরটা বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটটা দারুণ কেটেছে। বিশ্বকাপেও তিনি ছিলেন ধারাবাহিক। তিনি ২০২১ সালের আইসিসি টি-টোয়েন্টির ‘প্লেয়ার অব দ্য ইয়ার’-এর জন্যও মনোনীত হয়েছেন। মোহাম্মদ রিজওয়ানের পাশাপাশি ইংল্যান্ডের জস বাটলার, অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা এ সম্মাননার জন্য মনোনীত হয়েছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ