মঙ্গলবার | ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ রমজান, ১৪৪৭ হিজরি | ৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:০৬

মঙ্গলবার | ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ রমজান, ১৪৪৭ হিজরি | ৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:০৬

হাতপাখার প্রার্থীকে অপহরণ করে নির্যাতনকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করুন: ইসলামী আন্দোলন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের হাতপাখার চেয়ারম্যান প্রার্থী মোঃ হাবিবুর রহমান খোকনকে অপহরণ করে নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তিনি বলেন, সরকারদলীয় দস্যুরা সারাদেশে হাতপাখার চেয়ারম্যান প্রার্থীদের ওপর জুলুম নির্যাতন এবং অপহরণের মত ঘটনা ঘটিয়ে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার জঘন্য খেলায় মেতে উঠেছে। তারই ধারাবাহিকতায় গতকাল ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নে হাতপাখার চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান খোকনকে রাতে অপহরণ করে শারীরিক নির্যাতনের মাধ্যমে প্রাণনাশের চেষ্টা করে। পরবর্তীতে তাকে অচেতন অবস্থায় গভীর রাতে স্থানীয় চর দিঘিরপাড় সংলগ্ন রাস্তা থেকে এলাকাবাসী উদ্ধার করে।

আজ মঙ্গলবার ২৮ ডিসেম্বর বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মজিলসে আমেলার এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, আলহাজ্ব আমিনুল ইসলাম, সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা খলিলুর রহমান, জিএম রুহুল আমিন, মুফতি হেমায়েতুল্লাহ, মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা এবিএম জাকারিয়া প্রমুখ।

সভায় দেশের রাজনৈতিক পরিস্থিতি ও চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করে নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকারদলীয় দস্যুরা যেভাবে হাতপাখার প্রার্থীদের অপহরণ ও নির্যাতন করছে তা নির্বাচনী ব্যবস্থাকেই ধ্বংস করে দিচ্ছে। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে।

সভায় বলা হয়, মহামান্য প্রেসিডেন্টের চলমান সংলাপ বিষয়ে আগামী ২রা জানুয়ারী ২০২২ সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই আনুষ্ঠানিক বক্তব্য তুলে ধরবেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ